News Flash

  • Home
  • বাণিজ্য
  • চন্ডীগড় বিমানবন্দরের নামকরণ ভগৎ সিংয়ের নামে, নাম পরিবর্তন করলেন নির্মলা সীতারামন
Image

চন্ডীগড় বিমানবন্দরের নামকরণ ভগৎ সিংয়ের নামে, নাম পরিবর্তন করলেন নির্মলা সীতারামন

চন্ডীগড়, ২৮ সেপ্টেম্বর (হি.স.): চন্ডীগড় বিমানবন্দরের নামকরণ হয়ে গেল শহীদ ভগৎ সিংয়ের নামে। ২৮ সেপ্টেম্বর ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী, এদিনই চন্ডীগড় বিমানবন্দরের নাম পরিবর্তন করে শহীদ ভগত সিং আন্তর্জাতিক বিমানবন্দর রাখলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামান। বুধবার ভগৎ সিংয়ের ১১৫ তম জন্মবার্ষিকীতে চন্ডীগড় আন্তর্জাতিক বিমানবন্দরের নাম শহীদ ভগত সিং আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে নামকরণ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। গত রবিবার মন কি বাত অনুষ্ঠানে চন্ডীগড় আন্তর্জাতিক বিমানবন্দরের নাম শহীদ ভগৎ সিং-এর নামে নামকরণের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রীর ঘোষণার পর বুধবার এই নামকরণ করা হয়েছে।

বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন পঞ্জাবের রাজ্যপাল বনোয়ারি লাল পুরোহিত, হরিয়ানার রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়, কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর বিজয় কুমার সিং, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, হরিয়ানার উপ-মুখ্যমন্ত্রী দুষ্যন্ত চৌতালা, হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল বিজয় প্রমুখ। চন্ডীগড়ের সাংসদ কিরণ খেরও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অতিথিদের স্বাগত জানিয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী বিজয় কুমার সিং ভগৎ সিংয়ের সর্বোচ্চ আত্মত্যাগের কথা স্মরণ করেন। হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ বিমানবন্দরের নাম শহীদ ভগৎ সিং-এর নামে নামকরণে খুশি প্রকাশ করেছেন।

Releated Posts

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…

ByBySandeep Biswas Jul 13, 2026

রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপ মামলায় আরও ১,০২১ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করল ইডি, মোট সংযুক্তির পরিমাণ ২০,৩৬৭ কোটি টাকা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শনিবার জানিয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স…

ByBySandeep Biswas Jul 11, 2026

ইউপিএ আমলেই শুরু হয়েছিল ইথানল মিশ্রণ কর্মসূচি, ই-২০ চালুর আগে হয়েছে দীর্ঘ পরীক্ষা ও পরামর্শ: পেট্রোলিয়াম মন্ত্রক

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারতে ইথানল মিশ্রণ কর্মসূচির সূচনা বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে নয়, বরং এর দীর্ঘ প্রাতিষ্ঠানিক…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top