News Flash

  • Home
  • দিনের খবর
  • Accident:কোতয়ালীতে পিকআপ ভ্যানের ধাক্কা বাইকে, মৃত ১
Image

Accident:কোতয়ালীতে পিকআপ ভ্যানের ধাক্কা বাইকে, মৃত ১

আউরাইয়া, ২৭ সেপ্টেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের কোতয়ালী এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কা দেয় বাইক আরোহী দম্পতিকে।মঙ্গলবার এই দুর্ঘটনায় মারা গেছেন স্ত্রী। আহত হন স্বামী। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

রাজোয়াপুর শাহবাজপুর গ্রামের বাসিন্দা অনিকেশ মঙ্গলবার তার স্ত্রী শশী প্রভাকে (২২) নিয়ে বাইকে করে ইটাওয়া ডাক্তারের কাছে যাচ্ছিলেন। বাইকটি কোতোয়ালি এলাকার তিলকপুর গ্রামে অবস্থিত বুন্দেলখণ্ড এক্সপ্রেসের ক্রসিংয়ের কাছে পৌঁছলে পেছন থেকে দ্রুত গতিতে আসা একটি পিকআপ ভ্যান ধাক্কা মারে বাইকটিকে। ঘটনায় বাইকে বসা মহিলা ছিটকে ক্রসিংয়ের কাছে কালভার্টের দেওয়ালে ধাক্কা খেয়ে মাথায় গুরুতর আঘাত পান। এসময় আহত হন তার স্বামীও। দুর্ঘটনা দেখে আশপাশের লোকজন ছুটে আসেন। তাদের গুরুতর জখন অবস্থায় উদ্ধার করে গ্রামবাসীর জেলা হাসপাতালে নিয়ে গেলে মহিলাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি ইনচার্জ মুকেশ চৌহান জানান, বাইকটিকে ধাক্কা মারর পর থেকে পিকআপ ভ্যানের চালক পলাতক। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

ঝাড়খণ্ডে মাঠে মৃত হাতি, দুই দাঁত উধাও, শিকারিদের যোগের সন্দেহ

চাইবাসা, ২ অক্টোবর (আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জগন্নাথপুর থানার অন্তর্গত দীপাসাই টোলায় শুক্রবার সকালে একটি কৃষিজমি থেকে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কংগ্রেসের ভোট চুরির অভিযোগ যেন অসুরের মুখ থেকে ভগবদ্গীতা : কুমারস্বামী

বেঙ্গালুরু, ২ অক্টোবর (আইএএনএস): কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কংগ্রেসের প্রতিবাদকে দ্বিচারিতা বলে আক্রমণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, স্মরণ ‘জয় জওয়ান, জয় কিষান’ স্লোগান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

গোয়ায় এসআইআর বিতর্ক: বাদ পড়া ৯৭ ভোটারের মধ্যে ৮৮ জন ফর্ম ৬ জমা দিয়েছেন, তিনজনের পর্তুগিজ পাসপোর্ট: সিইও

পানাজি, ১ অক্টোবর (আইএএনএস): গোয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ৯৭ জনের মধ্যে ৮৮ জন ভোটার তালিকায়…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top