News Flash

  • Home
  • দেশ
  • Supreme Court:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি মানিক ভট্টাচার্যর
Image

Supreme Court:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি মানিক ভট্টাচার্যর

কলকাতা, ২৭ সেপ্টেম্বর (হি স)। সিবিআই দফতরে হাজিরা দিলেও বিধায়ক মানিক ভট্টাচার্যকে বু‌ধবার পর্যন্ত গ্রেফতার করা যাবে না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। টেট দুর্নীতিতে অভিযুক্ত মানিককে মঙ্গলবার রাত ৮টার মধ্যে সিবিআই দফতরে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছিলেন, চাইলে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিকবাবুকে গ্রেফতারও করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু মঙ্গলবার সুপ্রিম কোর্টের রায়ে আপাতত স্বস্তিতে মানিকবাবু।

শীর্ষ আদালত জানিয়ে দিল, বুধবার পর্যন্ত গ্রেফতার করা যাবে না মানিককে। যদিও মানিকবাবুকে সিবিআই দফতরের হাজিরা দেওয়ার যে নির্দেশ কলকাতা হাই কোর্ট দিয়েছিল, তা বহাল রেখেছে সুপ্রিম কোর্ট।

মঙ্গলবারই প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষা টেটের উত্তরপত্র (ওএমআর শিট) নষ্ট করার অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিককে সে বিষয়েই সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারে বলে অনুমান। আদালত জানিয়ে দিয়েছিল, মঙ্গলবার রাত ৮টার মধ্যেই মানিককে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে। তিনি যদি তদন্তে সহযোগিতা না করেন, তা হলে সিবিআই তাঁকে হেফাজতে নিয়েও জেরা করতে পারবে বলে জানিয়ে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল বুধবারের পর মানিকবাবুকে গ্রেফতার করা যাবে কি না, সে ব্যাপারে পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টে হবে বুধবারই।

Releated Posts

আপনিই আমার সবচেয়ে বড় আদর্শ’: প্রধানমন্ত্রী মোদিকে বললেন আবেগাপ্লুত ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতীয় ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শুধু আনুষ্ঠানিক শ্রদ্ধা নয়, গণতন্ত্রের জন্য গান্ধীর আদর্শ প্রয়োজন: রাজ ঠাকরে

মুম্বই, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁর আদর্শের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শাসকপক্ষের সমালোচনা করলেন মহারাষ্ট্র নবনির্মাণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

যন্তর মন্তরের বিক্ষোভে আপ নেতা সৌরভ ভরদ্বাজসহ একাধিক কর্মীকে আটক দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে যন্তর মন্তরে বিক্ষোভ দেখানোর সময় আম আদমি পার্টির (আপ) দিল্লি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

গান্ধী জয়ন্তীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, ‘বাপুর চিরন্তন বার্তা উন্নত সমাজ গঠনে পথ দেখাবে’

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার জাতির জনককে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সত্য, অহিংসা,…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top