News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Tripura:ধর্ষিতাকে মামলা না করতে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগ নস্যাৎ করলেন খোদ অভিযোগকারীনির মা

Tripura:ধর্ষিতাকে মামলা না করতে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগ নস্যাৎ করলেন খোদ অভিযোগকারীনির মা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্টেম্বর : সোমবার রাজধানীর আদালত চত্বরে গোমতীর মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান সমির দাস এবং তার ভাইপোর বিরুদ্ধে আনা ধর্ষণ অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসামূলক বলে দাবি অভিযুক্ত সমীর দাসের৷ অন্যদিকে ধর্ষিতাকে মামলা না করতে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগ নস্যাৎ করলেন খোদ অভিযোগকারীনির মা৷ সোমবার দিনভর আদালত চত্বরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ এবং শিক্ষামন্ত্রী কর্তৃক অভিযোগ দায়ের না করতে হুমকি-প্রদানের অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছিল৷ এরই মধ্যে মঙ্গলবার অভিযোগকারীনির মা তার নিজ বাড়িতে সাংবাদিক ডেকে মেয়ে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তা খারিজ করলেন৷ অভিযোগকারী মা জানান যে বাড়িতে মেয়ে থাকে সেই বাড়িটি উনার৷ উনার বাড়িতে শিক্ষামন্ত্রী কোনদিন আসেননি  বলে দাবি করেন৷ তিনি আরো বলেন উনার মেয়ে গর্ভবতী হয়েছে সত্যি৷ তবে এই বিষয়টি তিনি যখন জানতে পেরেছিলেন তার মেয়েকে এ বিষয়ে জিজ্ঞেস করলে এবং চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বললে পাল্টা উনাকে মেয়ে মারধর করছে বলে অভিযোগ করেন তিনি৷ অন্যদিকে গোটা অভিযোগের বিষয়ে মামলার অন্যতম অভিযুক্ত গোমতী মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান সমীর দাসকে প্রশ্ণ করা হলে তিনি জানান উনার বাড়িতে অভিযোগকারীনি গৃহ পরিচালিকার কাজ করতেন৷ বিগত পাঁচ মাস যাবত তিনি আর তার বাড়িতে কাজ করছেন না বলে জানান তিনি৷ তিনি জানান দীর্ঘ বছর আগে চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন উনার শারীরিক কারণে বাবা হতে পারবেন না৷ যার ফলে একটি সন্তান তিনি দত্তক নিয়েছেন৷ সমীর দাস প্রশ্ণ করেন যদি তিনি ধর্ষণ করে থাকতেন তাহলে পুলিশে অভিযোগ না করলেও সামাজিকভাবে কেন বিষয়টি উত্থাপন করেননি? সমীর দাস বলেন উনাকে কালিমালিপ্ত করতে এবং রাজনৈতিক ফায়দা নিতে কংগ্রেসের নেতারা ওই মহিলাকে দিয়ে উনার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অভিযোগ দায়ের করিয়েছেন৷ তবে তিনি দাবি করেন পুলিশ যেন গোটা অভিযোগের সঠিক তদন্তক্রমে বিষয়টির রহস্য উন্মোচন করে৷ তিনি আশ্বাস দেন এই তদন্ত প্রক্রিয়ায় তিনি পুলিশকে উনার তরফ থেকে সমস্ত ধরনের সহযোগিতা করবেন৷

Releated Posts

গণেশ পূজার অনুষ্ঠান থেকে চুরি হওয়া দুই বাইক উদ্ধার, আটক তিন

কৈলাসহর, ২ অক্টোবর: গণেশ পূজার কনসার্ট চলাকালীন চুরি হয়ে যাওয়া দুটি বাইক উদ্ধার করল কৈলাশহর থানার পুলিশ। এই…

ByByReshmi Debnath Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top