নয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স.): বলিউড অভিনেতা আমির খানের বিরুদ্ধে এবার ক্ষোভ উগড়ে দিলেন বর্ষীয়ান বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী| শনিবার স্বামী অভিযোগ করেছেন, পিকে ছবির প্রচারে পাকিস্তান ইন্টার সার্ভিস ইনটেলিজেন্স (আইএসআই)-এর সাহায্য নিতে হয়েছে আমির খানকে| অসহিষ্ণুতা নিয়ে মুখ খুলে শাসক দলের বিরাগভাজন হয়েছেন মিস্টার পারফেকশনিস্ট| ভারতের নিরাপত্তা নিয়ে আমিরের বক্তব্য টেনে এনে স্বামী বলেন, `আমিরের এ ধরনের মন্তব্যকে আমি বিশেষ গুরুত্ব দিতে চাই না| আমি জানি পিকের প্রচারের জন্য ও আইএসআই-এর সঙ্গে কাজ করেছে|’
এখানেই থামেননি স্বামী| তিনি আরও বলেন, `ইনক্রেডিবল ইন্ডিয়া’ ক্যাম্পেনেরে যঁাকে মুখ করা হয়েছে, তিনি যদি বলেন, তঁার স্ত্রী দেশে নিরাপত্তা বোধ করছেনা না, সেটা ঠিক কথা নয়| যদি সত্যি আমিরের স্ত্রী অরক্ষিত বলে মনে করেন, তা হলে তো তঁার ভারত ছেড়ে যাওয়াই উচিত|
উল্লেখ্য, এর আগে অসহিষ্ণুতা ইসু্যতে আমিরকে একহাত নিয়েছেন রাম মাধব| মাধব বলেছিলেন, ইউপিএ সরকারের আমলে অতুল্য ভারতের অ্যাম্বাসডর ছিলেন আমির| তারই প্রচারে একটি বিজ্ঞাপনে এক অটোচালককে দেশের মর্যাদার ব্যাপারে সচেতন করতে দেখা গিয়েছিল আমির খানকে| সেই বিজ্ঞাপনের সূত্রেই আমিরকে কটাক্ষ করেন বিজেপি নেতা রাম মাধব| এদিন রাম মাধবের বক্তব্যকে সমর্থণ করে স্বামী বলেন, `শুধুমাত্র অটোচালককে দেশের মর্যাদা বোঝালে চলবে না, নিজের স্ত্রীকেও তা বোঝাতে হবে|’
পিকে ছবির প্রচারে আইএসআই-এর সাহায্য নিয়েছেন আমির খান, মন্তব্য স্বামীর
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















