News Flash

  • Home
  • প্রধান খবর
  • আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের এক বছর পূর্ণ, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন মনসুখের
Image

আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের এক বছর পূর্ণ, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন মনসুখের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (হি.স.): প্রবর্তনের পর এক বছর পূর্ণ হয়েছে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের। এই প্রকল্পটি ভারতের ডিজিটাল স্বাস্থ্যসেবা ক্ষেত্রে আমূল পরিবতন এনেছে। এখনও পর্যন্ত ৩৪.৩৮ কোটিরও বেশি আয়ুষ্মান ভারত স্বাস্থ্য অ্যাকাউন্ট আইডি তৈরি করা হয়েছে, এক লক্ষ ৫৬ হাজারেরও বেশি স্বাস্থ্য সুবিধা রেজিস্ট্রেশন হয়েছে, ৯০ হাজারেরও বেশি স্বাস্থ্যসেবা পেশাদার রেজিস্ট্রার্ড হয়েছে এবং ১.৩৬ কোটিরও বেশি স্বাস্থ্য রেকর্ড সংযুক্ত করা হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া মঙ্গলবার টুইট করে জানিয়েছেন, দেশের নাগরিকদের ডিজিটাল স্বাস্থ্য পরিষেবার সুবিধা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বছর আগে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন চালু করেছিলেন। তিনি লেখেন, প্রযুক্তির যুগে এখন আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন স্বাস্থ্য ক্ষেত্রে একটি বৈপ্লবিক পদক্ষেপ হিসেবে আবির্ভূত হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন একটি স্বাস্থ্য মডেল তৈরি করছে যা সামগ্রিক, সহজলভ্য এবং সময় সাশ্রয়ী। তিনি জানান, এটি রোগী ও স্বাস্থ্যসেবা প্রদানকারীদের জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য বাড়াচ্ছে। তিনি সবাইকে ডিজিটাল স্বাস্থ্য ইকোসিস্টেমের অংশ হওয়ার আহ্বান জানান।

Releated Posts

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিরোধী নেতাদের শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলের একাধিক নেতা। সামাজিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top