News Flash

  • Home
  • দিনের খবর
  • রাত ৮টার মধ্যে মানিক ভট্টাচার্যকে যেতে হবে সিবিআই দফতরে, গ্রেফতারের সম্ভাবনা
Image

রাত ৮টার মধ্যে মানিক ভট্টাচার্যকে যেতে হবে সিবিআই দফতরে, গ্রেফতারের সম্ভাবনা

কলকাতা, ২৭ সেপ্টেম্বর (হি স)। টেট ‘দুর্নীতি’ মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে মঙ্গলবারই হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

মঙ্গলবার হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, রাত ৮টার মধ্যে মানিকবাবুকে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে। তদন্তে অসহযোগিতা করলে তাঁকে নিজেদের হেফাজতেও নিতে পারবে সিবিআই।

মঙ্গলবারই টেটের খাতা (ওএমআর শিট) নষ্ট করার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই বিষয়ে মানিকবাবুকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই।

স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আগেই নাম জড়িয়েছে মানিকবাবুর। তাঁকে জেরা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মানিকবাবু এবং তাঁর পরিবারের কাছে সম্পত্তি সংক্রান্ত হলফনামাও চেয়েছিল সিবিআই। তাঁকে অপসারণের নির্দেশ দিয়েছিল আদালত। যদিও সেই নির্দেশ এখন আর কার্যকর নয়। কারণ রাজ্য সরকার ইতিমধ্যে তাঁকে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি পদ থেকে সরিয়ে দিয়েছে। সম্প্রতি আদালতে নিয়োগ দুর্নীতি নিয়ে চার্জশিট পেশ করেছে ইডি। সেই চার্জশিটের একাধিক পাতায় মানিকের নাম উল্লেখ রয়েছে। এই দুর্নীতিতে তাঁর ভূমিকা কী ছিল তাও বলা রয়েছে।

Releated Posts

প্রতিদিন প্রায় ২৮ লক্ষ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে, কোনও ঘাটতি নেই : ইন্ডিয়ান অয়েল

নয়াদিল্লি, ৩ এপ্রিল : ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) জানিয়েছে, দেশে প্রতিদিন প্রায় ২৮ লক্ষ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা…

ByBySandeep Biswas Apr 3, 2026

বিশ্বের কাছে ভারতের গুরুত্ব অপরিসীম; তাই আমাদের প্রতিক্রিয়া প্রকাশের ক্ষেত্রে আরও সতর্ক ও সংযত হতে হবে: সৈয়দ আকবরউদ্দিন

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস) :— জাতিসংঘে ভারতের সাবেক স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন বলেছেন যে, দেশের পররাষ্ট্রনীতিতে এখন ক্রমবর্ধমান…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

‘ভয় পেলে চলবে না’: আপে ভাঙন স্পষ্ট, রাঘব চাড্ডাকে কড়া জবাব কেজরিওয়ালের ঘনিষ্ঠদের

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): আমি আদমি পার্টি (আপ)-এর অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবার প্রকাশ্যে চলে এল। রাজ্যসভার প্রাক্তন ডেপুটি লিডার…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

কেরলে নির্বাচনী উত্তাপ চরমে, শনিবার প্রচারে নামছেন মোদি ও রাহুল

তিরুবনন্তপুরম, ৩ এপ্রিল (আইএএনএস): কেরলে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারের উত্তাপ তুঙ্গে। শনিবার একদিনেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top