News Flash

  • Home
  • দিনের খবর
  • মুখ্যমন্ত্রীর ভাষণের মিম, রানাঘাট থেকে ইউটিউবার গ্রেফতার
Image

মুখ্যমন্ত্রীর ভাষণের মিম, রানাঘাট থেকে ইউটিউবার গ্রেফতার

কলকাতা, ২৭ সেপ্টেম্বর (হি. স.) : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার মিম বানানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করল কলকাতার গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ভোরে নদিয়া জেলার তাহেরপুরে পারুয়া গ্রামের বাড়ি থেকে তুহিন মণ্ডল নামে ওই যুবককে গ্রেফতার করা হয়।

অভিযোগ, এই সব মিমের মাধ্যমে উত্তেজনা ছড়ানোর চেষ্টা হচ্ছে। শুধু তাই নয়, এগুলি মুখ্যমন্ত্রীর পক্ষে অবমাননাকর। পুলিশ জানায়, কলকাতার তারাতলার গোরাচাঁদ রোডের বাসিন্দা সাগর দাস নামে এক যুবক অভিযোগ করেন, টিকটকের প্রাচেতা, টোটাল ফান বাংলা, রেয়া প্রিয়া, সাগরিকা বর্মন ভ্লগস,লাইফ ইন দুর্গাপুর ইত্যাদি ইউ টিউব চ্যানেলগুলি মুখ্যমন্ত্রীর বক্তব্য ব্যবহার করে অনেক মিম বানায়। সেগুলি সম্প্রচারের ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি সৃষ্টির আশঙ্কা রয়েছে। তাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটতে পারে। এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযান চালায়। এর পর কলকাতা পুলিশের গুন্ডা দমন ও গোয়েন্দা শাখার আধিকারিকদের পাশাপাশি তারাতলা থানার পুলিশকর্মীরা অভিযান চালিয়ে ৩০ বছর বয়সি তুহিন মণ্ডলকে গ্রেফতার করে। তাঁর মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে।

Releated Posts

ফ্লাইদুবাই বিমানের ঘটনায় ক্যাপ্টেন মাচ্ছরের সাহস ভারতীয় পাইলটদের ভাবমূর্তি রক্ষা করেছে: মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): সম্ভাব্য বড় দুর্ঘটনা রুখতে ফ্লাইদুবাইয়ের ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের সাহসী ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

ঝাড়খণ্ডে মাঠে মৃত হাতি, দুই দাঁত উধাও, শিকারিদের যোগের সন্দেহ

চাইবাসা, ২ অক্টোবর (আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জগন্নাথপুর থানার অন্তর্গত দীপাসাই টোলায় শুক্রবার সকালে একটি কৃষিজমি থেকে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কংগ্রেসের ভোট চুরির অভিযোগ যেন অসুরের মুখ থেকে ভগবদ্গীতা : কুমারস্বামী

বেঙ্গালুরু, ২ অক্টোবর (আইএএনএস): কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কংগ্রেসের প্রতিবাদকে দ্বিচারিতা বলে আক্রমণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, স্মরণ ‘জয় জওয়ান, জয় কিষান’ স্লোগান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top