News Flash

Image

পুজোর মুখেও কলকাতায় সিবিআই তল্লাশি

কলকাতা, ২৭ সেপ্টেম্বর (হি. স.) : পুজোর মুখেও শহরে চলল সিবিআই তল্লাশি। মঙ্গলবার যোধপুর পার্কে তল্লাশি অভিযানে যান কেন্দ্রীয় গোয়েন্দারা। সিজিও কমপ্লেক্স থেকে বার হয় ৩টি গোয়েন্দাদল।

এই মুহূর্তে কয়লা পাচার মামলা, গরু পাচার মামলা এবং নিয়োগ দুর্নীতির মামলার মতো তিনটি মামলার তদন্ত করছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। ফলে জোর গুঞ্জন শুরু হয়। এদিন সিজিও কমপ্লেক্স থেকে সিবিআইয়ের যে তিনটি দল বেরোয়, তাদের প্রথম গাড়িতে পাঁচজন আধিকারিক ছিলেন, দ্বিতীয় গাড়িতে ছিলেন আরও পাঁচজন। শেষ যে গাড়িটি সিজিও কমপ্লেক্স থেকে বেরোয় সেই গাড়িতে ছ’জন ছিলেন।

একটি গাড়ি যোধপুর পার্কে যায়। আরেকটি গাড়ি গড়িয়াহাটের দিকে যায়, তৃতীয়টি ইএম বাইপাসের দিকে রওনা হয়। তবে কেন এই অভিযান, তা নিয়ে চূড়ান্ত গোপনীয়তা রক্ষা করছেন তদন্তকারীরা। একাধিক মামলার তদন্ত করছেন তাঁরা। ঠিক কোন ঘটনাকে সামনে রেখে এদিনের অভিযান তা এখনও স্পষ্ট নয়। এদিন যোধপুর পার্কে যে টিমটি গিয়েছে, সেটি ২৫৫ নম্বর আবাসনে ঢোকে। সেখানকার দোতলায় পরিবার নিয়ে এক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট থাকেন। সিবিআই সেখানেই হানা দেয় বলে সূত্রের খবর। পাঁচজন সিবিআই অফিসার যান সেখানে। এই চার্টার্ড অ্যাকাউন্টেন্টের গণেশ চন্দ্র অ্যাভিনিউয়ে একটি অফিস আছে। ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও তাঁর পরিবারের লোকের সঙ্গে তদন্তকারীরা কথা বলেন বলেও সূত্রের দাবি। এক, কোনও বেআইনি অর্থলগ্নি সংস্থার সঙ্গে এই চার্টার্ড অ্যাকাউন্টেন্টের যোগ আছে কি না। দুই, ওই ব্যক্তির একটি সিএ ফার্ম আছে। সেই ফার্মের সঙ্গে কোনও বেআইনি অর্থলগ্নি সংস্থার যোগসূত্র আছে কি না। মূলত এই দিকগুলি সামনে রেখে এই সিবিআই অভিযান হয়েছে বলে সূত্রের খবর।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top