News Flash

  • Home
  • দিনের খবর
  • বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনা নদী, মানুষজনকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া শুরু
Image

বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনা নদী, মানুষজনকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া শুরু

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (হি.স.) : রাজধানী ও পার্শ্ববর্তী রাজ্যগুলিতে বৃষ্টিপাতের জেরে জলস্তর ক্রমেই বাড়ছে যমুনা নদীর। মঙ্গলবার সকালে যমুনা নদীর জলস্তর বাড়তে বাড়তে বিপদসীমার উপর দিয়ে বইছে। এদিন সকাল আটটা নাগাদ যমুনা নদীর জলস্তর বিপদসীমার অতিক্রম করে, ২০৬.১৬ মিটারে পৌঁছয়। যমুনা নদীর বিপদসীমা ২০৫.৩৩ মিটার।

পূর্ব দিল্লির জেলা ম্যাজিস্ট্রেট অনিল বাঙ্কা বলেছেন, যমুনা নদীর জলস্তর ২০৬-মিটার অতিক্রম করার পরে মঙ্গলবার সকালে সতর্কতা জারি করা হয়েছে। তিনি বলেন, নদী সংলগ্ন নিচু এলাকায় বসবাসকারী মানুষজনকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে আশেপাশের এলাকায় সরকারি স্কুল ও নৈশ আশ্রয়কেন্দ্রে। দিল্লিতে যমুনা নদী সংলগ্ন এলাকায় প্রায় ৩৭ হাজার মানুষের বসবাস।

Releated Posts

ফ্লাইদুবাই বিমানের ঘটনায় ক্যাপ্টেন মাচ্ছরের সাহস ভারতীয় পাইলটদের ভাবমূর্তি রক্ষা করেছে: মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): সম্ভাব্য বড় দুর্ঘটনা রুখতে ফ্লাইদুবাইয়ের ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের সাহসী ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

ঝাড়খণ্ডে মাঠে মৃত হাতি, দুই দাঁত উধাও, শিকারিদের যোগের সন্দেহ

চাইবাসা, ২ অক্টোবর (আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জগন্নাথপুর থানার অন্তর্গত দীপাসাই টোলায় শুক্রবার সকালে একটি কৃষিজমি থেকে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কংগ্রেসের ভোট চুরির অভিযোগ যেন অসুরের মুখ থেকে ভগবদ্গীতা : কুমারস্বামী

বেঙ্গালুরু, ২ অক্টোবর (আইএএনএস): কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কংগ্রেসের প্রতিবাদকে দ্বিচারিতা বলে আক্রমণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, স্মরণ ‘জয় জওয়ান, জয় কিষান’ স্লোগান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top