News Flash

  • Home
  • বাণিজ্য
  • শেয়ার বাজারে ধস, ৯১৬ পয়েন্ট নামল সেনসেক্স
Image

শেয়ার বাজারে ধস, ৯১৬ পয়েন্ট নামল সেনসেক্স

মুম্বই, ২৬ সেপ্টেম্বর (হি. স.) : ফের ধস শেয়ার বাজারে। সোমবার দেড় শতাংশের বেশি পতন দেখা গিয়েছিল মার্কিন শেয়ার বাজারে। শুরুর দিকের কিছু সময় ধরে বাজারে কেনাকাটার প্রবণতা ছিল। কিন্তু কিছুক্ষণ পরই দ্রুত দরপতন হয়েছে শেয়ারবাজারে। বাজারের পতনের পর সেনসেক্স ৯১৬ পয়েন্ট নামল সেনসেক্স।

এদিন সকালে প্রায় দেড় শতাংশ পতনের পর ৯৯ শতাংশে এসে থামে নিফটির সূচক। পরে অবশ্য সবার জন্য বাজার খুললে আরও পড়ে নিফটি, সেনসেক্স। সাড়ে ৯টার আগেই প্রায় দেড় শতাংশ কমে যায় নিফটি ও সেনসেক্সের সূচক। আজকের ট্রেডিংয়ে বিসিই ৩০-শেয়ার সূচক সেনসেক্স ৫৭৩.৮৯ পয়েন্ট বা ০.৯৯ শতাংশ পতনের সঙ্গে ৫৭,৫২৫ এ খুলেছে । সেই ক্ষেত্রে এনসিই সেনসেক্স ১৭১.০৫ পয়েন্ট বা ০.৯৯ শতাংশ পতনের সঙ্গে ১৭,১৫৬ ট্রেড শুরু করেছে।

এদিন সেনসেক্সের ৩০টি স্টকের মধ্যে, মাত্র ৩টি স্টক সবুজ চিহ্নে মুনাফা করেছে, বাকি ২৭টি স্টক লাল চিহ্নে লেনদেন করছে। একইভাবে, নিফটিতে অন্তর্ভুক্ত ৫০টি শেয়ারের মধ্যে ৬টি শেয়ার সবুজ চিহ্নে এবং ৪৪টি শেয়ার লাল চিহ্নে লেনদেন হয়েছে।এদিন সেনসেক্সের পতনশীল স্টক সান ফার্মা, এইচসিএল টেক, আল্ট্রাটেক সিমেন্ট, ডাঃ রেড্ডি’স ল্যাবস, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক, এইচডিএফসি, আইটিসি, আইসিআইসিআই ব্যাঙ্ক, টেক মাহিন্দ্রা, বাজাজ ফিনান্স, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, টিসিএস, এসবিআই, এইচডিএফসি ব্যাঙ্ক।

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top