News Flash

  • Home
  • দিনের খবর
  • Covid 19:গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭৪ জন
Image

Covid 19:গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭৪ জন

কলকাতা, ২৫ সেপ্টেম্বর (হি.স.): দুর্গাপুজোর আনন্দের মাঝে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে মারণ করোনা। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন সাড়ে তিনশোর বেশি। যা আগের দিনের তুলনায় অনেকটা বেশি। রবিবার রাজ্য স্বাস্থ্যদফতরের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭৪ জন ।
রাজ্য স্বাস্থ্যদফতরের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায়  আক্রান্ত হয়েছেন ৩৭৪ জন। যা আগের দিন ছিল তিনশোর সামান্য বেশি। ফলে এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২১, ১৩,২৪৬। মৃত্যু হয়েছে ১ জনের। মোট করোনার বলি ২১, ৮৯৬ জন। একদিনে মহামারীর কবল থেকে মুক্ত হয়েছেন ২০২ জন, আগেরদিন তা ছিল সামান্য কম। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৯৮.৮৪ শতাংশ। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ২০,৮৮,৬২৭জন। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩১২৩, যার মধ্যে ৭৬ জন রোগী ভরতি হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডের নমুনা পরীক্ষা হয়েছে ৭,০৪৯। এর মধ্যে ৫.৩১ শতাংশ রিপোর্ট পজিটিভ। এই পরিসংখ্যান স্বাভাবিকভাবেই উদ্বেগের। 

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top