News Flash

  • Home
  • দিনের খবর
  • Death:পুরাতন মালদা : মহালয়ার রাতে পিকনিকে রহস্যমৃত্যু যুবকের
Image

Death:পুরাতন মালদা : মহালয়ার রাতে পিকনিকে রহস্যমৃত্যু যুবকের

রাতন মালদা, ২৫ সেপ্টেম্বর (হি.স.): মহালয়ার রাতে বন্ধুর বাড়িতে পিকনিকে গিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়লেন বছর চব্বিশের যুবক । তড়িঘড়ি তাকে করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর মৃত্যু হয়। যুবকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । পুরাতন মালদা থানার সাহাপুর এলাকার ঘটনা।ওই যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।

মৃতের নাম শিবের মানি (২৪)। বাড়ি পুরাতন মালদা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের পাড়াসামুন্ডাই এলাকায়। জানা গিয়েছে, মহালয়া উপলক্ষ্যে শনিবার রাতে সাহাপুর এলাকায় এক বন্ধুর বাড়ির ছাদে কয়েকজন মিলে পিকনিক করছিলেন শিবের মানি। সেখানে আচমকাই তিনি অসুস্থ হয়ে পড়েন। বন্ধুরাই তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর মৃত্যু হয়।ওই যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। তাদের তরফে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

তবে হৃদরোগে আক্রান্ত হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে পুলিশের তরফে । তবে ময়নাতদন্তের পরেই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বলা যাবে বলে জানিয়েছে পুলিশ।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top