News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Assam:অসম : মন্ত্রী ও আমলাদের সুস্থ জীবনপদ্ধতির মাধ্যমে সুশাসনের পাঠ শ্রীশ্রী রবিশংকরেরউত্তরপূর্বে উগ্রপন্থীদের মূলস্রোতে ফিরিয়ে আনতে অসম সরকার তথা মুখ্যমন্ত্রীর পদক্ষেপ প্রশংসার দাবিদার : আধ্যাত্মিক গুরু
Image

Assam:অসম : মন্ত্রী ও আমলাদের সুস্থ জীবনপদ্ধতির মাধ্যমে সুশাসনের পাঠ শ্রীশ্রী রবিশংকরেরউত্তরপূর্বে উগ্রপন্থীদের মূলস্রোতে ফিরিয়ে আনতে অসম সরকার তথা মুখ্যমন্ত্রীর পদক্ষেপ প্রশংসার দাবিদার : আধ্যাত্মিক গুরু

কাজিরঙায় রাজ্য সরকারের চিন্তন শিবিরের আজ দ্বিতীয় দিন

কাজিরঙা (অসম), ২৫ সেপ্টেম্বর (হি.স.) : চিন্তন শিবিরের দ্বিতীয় দিন শুরু হয়েছে আধ্যাত্মিক গুরু শ্রীশ্রী রবিশংকরের যোগচর্চা ও প্রবচনের মাধ্যমে। রাজ্য সরকারের দ্বিতীয় দিনের চিন্তন শিবিরে মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মাকে পাশে বসিয়ে আধ্যাত্মিক গুরু তথা আর্ট অব লিভিং-এর প্রতিষ্ঠাতা রবিশংকর মন্ত্ৰী ও শীর্ষ আধিকারিকদের সামনে সুস্থ জীবনপদ্ধতির মাধ্যমে কীভাবে সুশাসনের মাধ্যমে রাজপাট চালানো যায় সে সম্পর্কে প্ৰবচন প্রদান করেছেন।
এ সম্পর্কে মুখ্যমন্ত্রী ড. শর্মা তাঁর অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডলে এক বার্তাও দিয়েছেন। মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘চিন্তন শিবিরের দ্বিতীয় দিনের শুরুতে অভূতপূর্ব অনুপ্ৰেরণাদায়ক বক্তৃতা প্ৰদান করে শ্ৰদ্ধার আধ্যাত্মিক গুরু শ্ৰীশ্ৰী রবিশংকর উপস্থিত সকলকে আপ্লুত করেছেন। আমাদের সমাজের বিভিন্ন গুরুত্বপূৰ্ণ বিষয়ে আলোকপাত সংবলিত সমৃদ্ধ বক্তৃতায় ২০২৬ সালের মধ্যে আমার সরকারকে অসমের সামগ্ৰিক উন্নয়নের দৃষ্টিভঙ্গি লাভ করার ক্ষেত্রে দৃঢ় মনোবল প্ৰদান করবে বলে আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি।’
গতকাল শনিবার তিনদিনের কাৰ্যসূচি নিয়ে কাজিরঙায় শুরু হয়েছে রাজ্য সরকারের চিন্তন শিবির। প্রথমদিনের শিবিরে অংশগ্রহণ করেছিলেন সদগুরু (সদগুরু জগ্গি বাসুদেব)। সদগুরুর উপস্থিতিতে কাজিরঙা ন্যাশনাল পার্ক এদিন পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। মূল্যবান সম্পদ গণ্ডার বাঁচানোর জন্য বিশেষ বার্তাও দিয়ে গেছেন সদগুরু৷ তিনি নিজে চালকের আসনে বসে জিপ সাফারি উপভোগ করেছেন।
চিন্তন শিবিরের আজ দ্বিতীয় দিন সকাল ৬.৩০ মিনিটে শুরু হয় যোগাভ্যাস। যোগাভ্যাসে রাজ্য সরকারের প্রায় সব মন্ত্ৰী ও উচ্চপদস্থ আধিকারিকগণ অংশগ্ৰহণ করেন। যোগাভ্যাসের পর শুরু হয় প্রবচনের অনুষ্ঠান। অনুষ্ঠানে অসম সরকার কর্তৃক গৃহীত নানা পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন। বলেন, জনকল্যাণে এমন সরকারের প্রয়োজন রয়েছে। তাছাড়া, অসম তথা উগ্রপন্থীদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা যেভাবে আন্তরিকতার সঙ্গে কাজ করছেন তা দৃষ্টান্ত স্থাপন করছে, বলেন আধ্যাত্মিক গুরু।
প্রবচন অনুষ্ঠানের পর আজকের চিন্তন শিবিরে সকাল ১০.৩০ মিনিটে পরিকাঠামো গ্রুপের প্ৰদৰ্শন, ১২.৩০ মিনিটে অন্ধপ্ৰদেশের মুখ্যসচিব সমীর শৰ্মার বাৰ্তালাপ কাৰ্যসূচি, ২.৩০ মিনিটে সামাজিক ক্ষেত্ৰ গোটের প্ৰদৰ্শন সম্পন্ন হয়েছে। মধ্যাহ্ন ভোজনের পর ৪.৩০ মিনিটে কৰ্ণাটকের শীর্ষ আইএএস আধিকারিক মুনীশ মোদগিল বক্তৃতা পেশ করবেন। এর পর ৫.৩০ মিনিটে উত্তরপ্ৰদেশের মুখ্যসচিব দুৰ্গাশংকর মিশ্ৰ সরকার পরিচালনায় করণীয় বিষয়ের ওপর ভাষণের পর আজকের দ্বিতীয় দিনের চিন্তন শিবিরের সমাপ্তি ঘটবে।

Releated Posts

এনডিএ ৩.০-এর ১০০ দিন পূর্তিতে ‘বিকশিত অসম’-এর লক্ষ্যে ফের জোর হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ২০ আগস্ট (আইএএনএস): রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের তৃতীয় টানা মেয়াদের ১০০ দিন পূর্ণ হওয়ায় উন্নয়ন ও…

ByByNews Desk Aug 20, 2026

নারীদের নেতৃত্বে অসমের রূপান্তরের লক্ষ্যে একাধিক উদ্যোগ: এনডিএ ৩.০-এর ১০০ দিন নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত

গুয়াহাটি, ২০ আগস্ট (আইএএনএস): নারীর ক্ষমতায়ন, শিক্ষা, জীবিকা ও স্বাস্থ্য পরিষেবার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে অসম সরকার একাধিক…

ByByNews Desk Aug 20, 2026

জাতিগত সংঘাত মেটাতে মেইতেইদের ‘বড় ভাই-বোনের’ ভূমিকা পালনের আহ্বান মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): মণিপুরের দীর্ঘস্থায়ী জাতিগত সংঘাত অবসানে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়কে ‘বড় ভাই ও বড় বোনের’ মতো…

ByByNews Desk Aug 19, 2026

মণিপুরে এনআরসি-র দাবিতে বন্‌ধ, টানা দ্বিতীয় দিন ব্যাহত স্বাভাবিক জনজীবন

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): ২০২৭ সালের জনগণনার আগে মণিপুরে জাতীয় নাগরিক পঞ্জি হালনাগাদের দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার রাজ্যব্যাপী…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top