News Flash

  • Home
  • প্রধান খবর
  • Dengue :ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে শিলিগুড়ি জেলা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য দফতর
Image

Dengue :ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে শিলিগুড়ি জেলা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য দফতর

শিলিগুড়ি, ২৫ সেপ্টেম্বর (হি.স.): শিলিগুড়ি জেলা হাসপাতালের ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখলেন স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল । শিলিগুড়ি জেলা হাসপাতালের ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার পরিদর্শনে আসেন স্বাস্থ্য দফতরের তিন সদস্যের একটি প্রতিনিধি দল।এদিন তাঁরা রোগী হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলার পাশাপাশি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন।

শিলিগুড়িতে ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ আকার নিচ্ছে। জানা গিয়েছে, এই মুহূর্তে শিলিগুড়ি পুর নিগম এলাকায় প্রায় ৯০০ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে বেশ কয়েকজনের মৃত্যুর খবর মিলেছে। সরকারি হিসেবে এখনও পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। জ্বরেও অনেক শিশুর মৃত্যু হয়েছে। এই পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে রবিবার শিলিগুড়ি জেলা হাসপাতালে পরিদর্শনে আসেন স্বাস্থ্য দফতরের তিন সদস্যের একটি প্রতিনিধি দল। যেখানে ডেঙ্গি আক্রান্ত রোগীদের চিকিৎসা করা হচ্ছে সেই রোগীদের সঙ্গেও কথা বলেন এবং হাসপাতাল সুপার এবং স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন তাঁরা। এছাড়া এদিন এই প্রতিনিধি দল মেডিসিন ওয়ার্ড সহ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন।

Releated Posts

প্রশ্নপত্র ফাঁস রোধে বিল নিয়ে কেন্দ্রকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ‘কঠোর আইনই যথেষ্ট নয়’

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): প্রশ্নপত্র ফাঁস রোধে আনা সংশোধনী বিলে তৃণমূল কংগ্রেস সমর্থন জানালেও, কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jul 28, 2026

‘মোদিকে কখনও হালকাভাবে নেবেন না’— অমিত মালব্যের এক লাইনের পোস্টে জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ঘিরে বিরোধীদের আক্রমণের আবহে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের…

ByByNews Desk Jul 28, 2026

হরমুজ প্রণালীর কাছে ১৬৬ ভারতীয় নাবিক, পরিস্থিতির উপর কড়া নজর বিদেশ মন্ত্রকের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পশ্চিমে বর্তমানে ছয়টি ভারতীয় জাহাজে ১২৫ জন ভারতীয় নাবিক…

ByByNews Desk Jul 28, 2026

কোস্ট গার্ডে মহিলাদের জন্য আরও সুযোগ, সমুদ্রে নিখোঁজ জওয়ানদের পরিবারও পাবে দ্রুত আর্থিক সহায়তা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): ভারতীয় কোস্ট গার্ডে (আইসিজি) মহিলাদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং কর্তব্যরত অবস্থায়…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top