News Flash

  • Home
  • প্রধান খবর
  • Mamata Banerjee:মহালয়ার দিন ভার্চুয়ালি ঝাড়গ্রামের একাধিক পুজার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
Image

Mamata Banerjee:মহালয়ার দিন ভার্চুয়ালি ঝাড়গ্রামের একাধিক পুজার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

ঝাড়গ্রাম, ২৫ সেপ্টেম্বর (হি. স.) রবিবার মহালয়ার দিন ঝাড়গ্রাম জেলার বেশ কয়েকটি সর্বজনিন পুজার উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর হাত ধরে পুজো উদ্বোধন হওয়ায় খুশির হাওয়া বইছে জেলা জুড়ে।এদিন জেলার ব্লক গুলির থেকে চারটি এবং ঝাড়গ্রাম পুরসভা এলাকা থেকে দুটি সর্বজনিন দুর্গা পুজা ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রবিবার জামবনি ব্লকের ডুমুরিয়া সর্বজনিন দুর্গা পুজা কমিটি এবং গোপীবল্লভপুর এক ব্লকের গোপীবল্লভপুর থানা সর্বজনিন দুর্গা পুজা, কাটাপাহাড়ি পশ্চিমপাড়া সর্বজনিন দুর্গা পুজা(লালগড়), শ্রী শ্রী নারায়নপুর সর্বজনিন দুর্গা পুজা (বিনপুর) এবং ঝাড়গ্রাম পুর এলাকায় ঘোড়াধরা পার্ক সর্বজনিন দুর্গা পুজা এবং পুরাতন ঝাড়গ্রাম সর্বজনিন দুর্গা পুজা মুখ্যমন্ত্রীর হাত ধরে ভার্চুয়ালি উদ্বোধন হয়।এদিন জেলার এই সব পুজা কমিটির সদস্যরা সকাল থেকেই তাদের মন্ডপ গুলি প্রস্তুত করতে শুরু করে। মন্ডপ গুলির ভেতরে ও বাইরে বড় স্ক্রিনের এলইডি টিভি লাগানো হয়েছিল। যাতে মানুষ জন পুরো উদ্বোধন অনুষ্ঠান দেখতে পারেন।
এদিন পুরাতন ঝাড়গ্রাম সর্বজনিন দুর্গা পুজার মন্ডপে ছিলেন রাজ্য বনদফতরের রাষ্ট্র মন্ত্রী, স্বনিযুক্তি ও স্বনির্ভর গোষ্ঠীর স্বাধীন দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী বীরবাহা হাঁসদা।

অন্যদিকে, ডুমিরিয়া সর্বজনিন দুর্গা পুজার মন্ডপে ছিলেন বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা।
জামবনি ব্লকের ডুমুরিয়া সর্বজনিন দুর্গা পুজা কমিটির সম্পাদক সানি মাইতি বলেন ” রাজ্যের মুখ্যমন্ত্রী প্রত্যন্ত এই গ্রামের পুজার উদ্বোধন করলেন।এতে পুজা কমিটির সদস্য সহ গ্রামের মানুষেরা খুবই আনন্দিত। আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মুখ্যমন্ত্রীকে। “

Releated Posts

ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি মানুষ যেন ভালোবাসা ও সম্মান পায়: রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২০ আগস্ট (আইএএনএস): ধর্ম, জাতি, বয়স কিংবা লিঙ্গের পার্থক্য না করে দেশের প্রতিটি মানুষ যেন ভালোবাসা, সম্মান…

ByBySandeep Biswas Aug 20, 2026

ভারত-জাপান প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার

নয়াদিল্লি/টোকিও, ২০ আগস্ট (আইএএনএস): ভারত ও জাপান দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। দুই দেশই…

ByByNews Desk Aug 20, 2026

রাজস্থান বিধানসভার প্রথম দিনেই কংগ্রেসের অবস্থান-বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

জয়পুর, ২০ আগস্ট (আইএএনএস): রাজস্থান বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই বৃহস্পতিবার বিধানসভার বাইরে অবস্থান-বিক্ষোভ করল কংগ্রেস। সরকারি স্কুলে…

ByByNews Desk Aug 20, 2026

তামিলনাড়ুতে ৩১তম দক্ষিণাঞ্চলীয় পরিষদের বৈঠকে সভাপতিত্ব অমিত শাহের

চেন্নাই, ২০ আগস্ট (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার তামিলনাড়ুর মামল্লপুরমের কাছে কোভালমের একটি বেসরকারি বিলাসবহুল হোটেলে ৩১তম…

ByByNews Desk Aug 20, 2026
Scroll to Top