News Flash

  • Home
  • প্রধান খবর
  • Sonia Gandhi:বিরোধী জোটের সলতে পাকাতে আজ সোনিয়ার সঙ্গে বৈঠকে লালু-নীতীশ
Image

Sonia Gandhi:বিরোধী জোটের সলতে পাকাতে আজ সোনিয়ার সঙ্গে বৈঠকে লালু-নীতীশ

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (হি.স.) : পরবর্তী লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে কংগ্রেস, বাম এবং বিরোধী আঞ্চলিক দলগুলিকে একজোট করতে এবার পুরোমাত্রায় সক্রিয় হচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। রাজনৈতিক সূত্রে জানা গিয়েছে, বিরোধী জোটের সম্ভাবনাকে আরও শক্তিশালী করতে আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবকে সঙ্গে নিয়ে আজ দিল্লিতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকে বসছেন নীতিশ কুমার। আলোচনায় বসতে পারেন আরও কয়েক জন বিরোধী নেতার সঙ্গে।

পাশাপাশি অন্য সূত্রে জানা গিয়েছে, সোনিয়ার সঙ্গে বৈঠকে রাহুলও উপস্থিত থাকুন এমনটাই চেয়েছিলেন নীতীশ কুমার, লালুপ্রসাদদরা । কিন্তু দক্ষিণ ভারতে ‘ভারত জোড়ো যাত্রা’য় সামিল থাকার জন্য তিনি ওই বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না। প্রসঙ্গত, ২০১৫ সালে বিহারের বিধানসভা ভোটে আরজেডি আর জেডি(ইউ)-র সঙ্গে কংগ্রেসের ‘মহাজোট’ গঠিত হওয়ার পরে সোনিয়ার সঙ্গে বৈঠক করেছিলেন নীতীশ।
বিজেপিকে ছেড়ে আরজেডি-কংগ্রেস-বাম শিবিরে যোগ দেওয়ার পরে সম্প্রতি দিল্লি এসেছিলেন নীতীশ। রাহুল গান্ধী ছাড়াও সীতারাম ইয়েচুরি, অখিলেশ-সহ বিভিন্ন বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। তার আগে নীতীশ জানান, তিনি প্রধানমন্ত্রিত্বের দৌড়ে নেই। তাঁর লক্ষ্য হল বিরোধীদের একজোট করে বিজেপিকে হটানো।

Releated Posts

গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…

ByByNews Desk Jun 14, 2026

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top