News Flash

  • Home
  • দেশ
  • PM Modi:মন কি বাত: ভারত মাতার প্রকৃত পুত্র পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, প্রধানমন্ত্রী মোদী
Image

PM Modi:মন কি বাত: ভারত মাতার প্রকৃত পুত্র পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (হি.স.) : রবিবার মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এ বিশিষ্ট চিন্তাবিদ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়কে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ভারত মাতার প্রকৃত সন্তান।

প্রধানমন্ত্রী মোদী ‘মন কি বাত’-এর ৯৩ তম সংস্করণে বলেন, একটি দেশের যুবকরা যত বেশি তাদের পরিচয় নিয়ে গর্বিত হয়, তাদের মূল ধারণা এবং দর্শন তত বেশি তাদের আকর্ষণ করে। দীনদয়াল জি, ভাবনার সংগ্রাম এবং বিশ্বের অস্থিরতার পরিপ্রেক্ষিতে ‘একাত্ম মানব দর্শন’ এবং ‘অন্ত্যোদয়’-এর ধারণা দেশের সামনে তুলে ধরেন।
তিনি বলেন, ‘একাত্ম মানব দর্শন’ আদর্শের দ্বৈততা এবং দ্বিধা থেকে মুক্তি দেয় এবং মানুষের ভারতীয় দর্শনকে বিশ্বের সামনে তুলে ধরে।

মোদী বলেন, দীনদয়াল জির দর্শন আমাদের শেখায় যে কীভাবে ভারতীয় দর্শন আধুনিক, সামাজিক এবং রাজনৈতিক দৃষ্টিকোণে বিশ্বকে পথ দেখাতে পারে। স্বাধীনতার পর দেশে যে হীনমন্যতা তৈরি হয়েছিল, তা থেকে তিনি আমাদের বুদ্ধি চেতনাকে জাগ্রত করেছিলেন।

Releated Posts

বিশ্বের উদ্ভাবন সহযোগী হতে চায় ভারত: পীযূষ গোয়াল

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করে বিশ্বের উদ্ভাবন সহযোগী (ইনোভেশন পার্টনার) হিসেবে…

ByByNews Desk Jun 14, 2026

গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে মৃত্যু দুই এমবিবিএস পড়ুয়ার, ১৭ ঘণ্টা পর উদ্ধার দ্বিতীয় দেহ

গ্বালিয়র, ১৪ জুন (আইএএনএস): দীর্ঘ ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মধ্যপ্রদেশের গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে যাওয়া দ্বিতীয় এমবিবিএস…

ByByNews Desk Jun 14, 2026

দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি

চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…

ByByNews Desk Jun 14, 2026

মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top