News Flash

  • Home
  • খেলা
  • Cricket:বালিকা ক্রিকেটারদের ৩য় প্রস্তুতি ম্যাচ রবিবার
Image

Cricket:বালিকা ক্রিকেটারদের ৩য় প্রস্তুতি ম্যাচ রবিবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর।। আগামীকাল তৃতীয় প্রস্তুতি ম্যাচ। অনূর্ধ্ব-‌১৯ বালিকা ক্রিকেটারদের। তামিলনাড়ু অনূর্ধ্ব-‌১৯ দলের বিরুদ্ধে হবে ম্যাচটি। ওই রাজ্যের ট্যাগুর মাঠে। ১-‌৮ অক্টোবর পন্ডিচেরীতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-‌১৯ বালিকাদের টি-‌২০ ক্রিকেট। ওই আসরে অংশ নেওয়ার আগে প্রস্তুতির জন্য ত্রিপুরার মেয়েরা এখন রয়েছে তামিলনাড়ুতে। পরপর দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পর শনিবার বিশ্রাম দেওয়া হয়েছিলো অম্বেষাদের। বিশ্রাম দেওয়া হলেও বিকেলে ক্রিকেটারদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন দুই কোচ রূমা দাস এবং নারায়ন চন্দ্র দে। আপাতত দুটি প্রস্তুতি ম্যাচে দুইদলই একটি করে ম্যাচে জয় পেয়েছে। আগামীকাল এগিয়ে যাওয়ার লক্ষ্য নামবে ত্রিপুরার ক্রিকেটাররা। তবে ত্রিপুরার কোচকে দুশ্চিন্তায় রাখছেন ব্যাটসম্যানরা। দুটি ম্যাচ হলেও ব্যাটসম্যানরা তেমন রানে ফিরেননি। তাই ব্যাটসম্যানদের দিকেই বেশী নজর কোচের। চেষ্টা করছেন ক্রিকেটারদের থেকে সেরাটা বের করে আনার। তবে বর্তমানে দলের যে হাল ওই অবস্থা বজায় থাকলে জাতীয় আসরে এবার ভরাডুবি হবে ত্রিপুরার, এমনই মনে করছেন সবাই।

Releated Posts

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top