ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর।। আগামীকাল তৃতীয় প্রস্তুতি ম্যাচ। অনূর্ধ্ব-১৯ বালিকা ক্রিকেটারদের। তামিলনাড়ু অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে হবে ম্যাচটি। ওই রাজ্যের ট্যাগুর মাঠে। ১-৮ অক্টোবর পন্ডিচেরীতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বালিকাদের টি-২০ ক্রিকেট। ওই আসরে অংশ নেওয়ার আগে প্রস্তুতির জন্য ত্রিপুরার মেয়েরা এখন রয়েছে তামিলনাড়ুতে। পরপর দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পর শনিবার বিশ্রাম দেওয়া হয়েছিলো অম্বেষাদের। বিশ্রাম দেওয়া হলেও বিকেলে ক্রিকেটারদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন দুই কোচ রূমা দাস এবং নারায়ন চন্দ্র দে। আপাতত দুটি প্রস্তুতি ম্যাচে দুইদলই একটি করে ম্যাচে জয় পেয়েছে। আগামীকাল এগিয়ে যাওয়ার লক্ষ্য নামবে ত্রিপুরার ক্রিকেটাররা। তবে ত্রিপুরার কোচকে দুশ্চিন্তায় রাখছেন ব্যাটসম্যানরা। দুটি ম্যাচ হলেও ব্যাটসম্যানরা তেমন রানে ফিরেননি। তাই ব্যাটসম্যানদের দিকেই বেশী নজর কোচের। চেষ্টা করছেন ক্রিকেটারদের থেকে সেরাটা বের করে আনার। তবে বর্তমানে দলের যে হাল ওই অবস্থা বজায় থাকলে জাতীয় আসরে এবার ভরাডুবি হবে ত্রিপুরার, এমনই মনে করছেন সবাই।

Cricket:বালিকা ক্রিকেটারদের ৩য় প্রস্তুতি ম্যাচ রবিবার
Tags:
Releated Posts
গুনায় ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধন, ৪৩ কোটি টাকার কুনো নদী পুনরুজ্জীবন প্রকল্পের সূচনা করলেন সিন্ধিয়া
গুনা, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনায় ‘জিতো ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-র উদ্বোধন করলেন।…
ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত
ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…


















