News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অঙ্কিতা হত্যা মামলা : পুলকিতের দাদা ও ভাইকে বহিষ্কার করল বিজেপি, পদ থেকেও অব্যাহতি
Image

অঙ্কিতা হত্যা মামলা : পুলকিতের দাদা ও ভাইকে বহিষ্কার করল বিজেপি, পদ থেকেও অব্যাহতি

দেহরাদূন, ২৪ সেপ্টেম্বর (হি.স.): বছর ১৯-এর যুবতী অঙ্কিতা ভান্ডারী হত্যা মামলায় প্রধান অভিযুক্ত পুলকিত আর্যর বাবা ও ভাইকে দল থেকে বহিষ্কার করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শনিবার পুলকিতের বাবা বিনোদ আর্য ও তার দাদা অঙ্কিত আর্যকে বিজেপি থেকে বহিষ্কার করা হয়েছে। এখানেই শেষ নয়, মূল অভিযুক্ত পুলকিত আর্যের ভাই অঙ্কিত আর্যকে উত্তরাখণ্ড অন্যান্য অনগ্রসর শ্রেণী কমিশনের ডেপুটি চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দিয়েছে উত্তরাখণ্ড সরকার।

কয়েকদিন নিখোঁজ থাকার পর শনিবার সকালেই অঙ্কিতা ভাণ্ডারীর মৃতদেহ উদ্ধার হয়। অঙ্কিতার মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েছেন মানুষজন। এদিনই উত্তরাখণ্ডের ঋষিকেশে পুলকিতের বনতারা রিসর্টে আগুন লাগিয়ে দেন স্থানীয় বাসিন্দারা। বিজেপি বিধায়ক রেণু বিষ্টের বিরুদ্ধে প্রতিবাদ দেখান স্থানীয় মানুষজন এবং বিধায়কের গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পুলিশি নিরাপত্তায় সেখান থেকে বেরিয়ে আসেন বিধায়ক।

Releated Posts

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026

‘বন্দে মাতরম’ ইস্যুতে কংগ্রেসের তীব্র নিন্দা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৬ আগস্ট: ‘বন্দে মাতরম’ গানকে ঘিরে কংগ্রেসের মনোভাব নিয়ে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top