News Flash

  • Home
  • দেশ
  • গার্ডেনরিচের সেই ব্যবসায়ী আমির খান গ্রেফতার উত্তরপ্রদেশ থেকে
Image

গার্ডেনরিচের সেই ব্যবসায়ী আমির খান গ্রেফতার উত্তরপ্রদেশ থেকে

কলকাতা, ২৪ সেপ্টেম্বর (হি. স.) : মোবাইল অ্যাপে প্রতারণা কারবারে গার্ডেনরিচে কোটি কোটি টাকা উদ্ধারকাণ্ডে গ্রেফতার হলেন আমির খান ! উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে পুলিশের জালে মূল অভিযুক্ত এই আমির।

শুক্রবার রাতে গাজিয়াবাদ থেকে আমিরকে গ্রেফতার করে কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন শাখা। অন্তর্বর্তীকালীন হেফাজতে কলকাতায় আনা হচ্ছে ই-নাগেটস মোবাইল অ্যাপের মালিক আমিরকে। তল্লাশি চালিয়ে আমিরের বাড়ি থেকে ১৭ কোটিরও বেশি টাকা উদ্ধার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই ঘটনার সময় থেকেই গা ঢাকা দিয়েছিলেন আমির। শনিবার ধৃতকে আদালতে পেশ করা হবে।

একটি মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে আর্থিক প্রতারণার অভিযোগের তদন্তে নেমে গার্ডেনরিচের শাহি আস্তাবল গলি, পার্ক স্ট্রিট, মোমিনপুরের বন্দর এলাকা, নিউটাউন-সহ শহরের ছ’টি জায়গায় গত ১০ সেপ্টেম্বর অভিযান শুরু করেছিল ইডি। তদন্তকারী সংস্থার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আমিরের ঘরের খাটের তলা থেকে বান্ডিলের পর বান্ডিল নগদ টাকা উদ্ধার করা হয়েছিল। যা ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল রাজ্যে।

তল্লাশি অভিযানের সময় একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে ইডি জানিয়েছিল যে, গার্ডেনরিচের ব্যবসায়ী নিসার আহমেদ খানের ছেলে আমিরের বিরুদ্ধে পার্ক স্ট্রিট থানায় একটি প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই পুরনো মামলার তদন্তে নেমে আমিরের বিরুদ্ধে অভিযান শুরু করে তারা।

Releated Posts

জম্মু-কাশ্মীরের বুদগামে বিএলওদের সঙ্গে বৈঠক মুখ্য নির্বাচন কমিশনারের, গণতন্ত্রে সক্রিয় অংশগ্রহণের আহ্বান ভোটারদের

বুদগাম, ২৯ জুন (আইএএনএস বাংলা): ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সোমবার জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বুথ…

ByByNews Desk Jun 29, 2026

হুমায়ুন কবীরকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, উসকানিমূলক মন্তব্যে এফআইআর দায়েরের নির্দেশ

কলকাতা, ২৯ জুন (আইএএনএস বাংলা): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার নওদার বিধায়ক তথা আম জনতা উন্নয়ন পার্টি (এজেইউপি)-র…

ByByNews Desk Jun 29, 2026

করসেবার স্মৃতি তুলে ধরে ভাগবতের বক্তব্য, ‘ভক্তি ও আত্মত্যাগের পরিবেশ মানুষের জীবন বদলে দিতে পারে’

বেঙ্গালুরু, ২৯ জুন (আইএএনএস): আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন, অযোধ্যার প্রথম করসেবার সময় তৈরি হওয়া ভক্তি, আত্মত্যাগ ও…

ByByNews Desk Jun 29, 2026

পটনায় ভোজ্যতেলের গুদামে ভয়াবহ আগুন, ক্ষয়ক্ষতি ৫০ লক্ষ টাকারও বেশি

পটনা, ২৯ জুন (আইএএনএস): বিহারের রাজধানী পটনার দিদারগঞ্জ থানার অন্তর্গত কর্মলিচক এলাকার মহুলি রোডে একটি ভোজ্যতেলের গুদামে ভয়াবহ…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top