News Flash

  • Home
  • দেশ
  • Sonia Gandhi :বিরোধী জোটের সলতে পাকাতে সোনিয়ার সঙ্গে বৈঠকে লালু-নীতীশ
Image

Sonia Gandhi :বিরোধী জোটের সলতে পাকাতে সোনিয়ার সঙ্গে বৈঠকে লালু-নীতীশ

পটনা, ২৩ সেপ্টেম্বর (হি.স.): পরবর্তী লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে কংগ্রেস, বাম এবং বিরোধী আঞ্চলিক দলগুলিকে একজোট করতে এবার পুরোমাত্রায় সক্রিয় হচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

রাজনৈতিক সূত্রে জানা গিয়েছে, বিরোধী জোটের সম্ভাবনাকে আরও শক্তিশালী করতে আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবকে সঙ্গে নিয়ে ফের দিল্লি যাচ্ছেন তিনি। রবিবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকে বসতে পারেন তাঁরা দুজনে। আলোচনায় বসতে পারেন আরও কয়েক জন বিরোধী নেতার সঙ্গে।
পাশাপাশি অন্য সূত্রে জানা গিয়েছে, সোনিয়ার সঙ্গে বৈঠকে রাহুলও উপস্থিত থাকুন এমনটাই চেয়েছিলেন নীতীশ কুমার, লালুপ্রসাদরা । কিন্তু দক্ষিণ ভারতে ‘ভারত জোড়ো যাত্রা’য় সামিল থাকার জন্য তিনি ওই বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না। প্রসঙ্গত, ২০১৫ সালে বিহারের বিধানসভা ভোটে আরজেডি আর জেডি(ইউ)-র সঙ্গে কংগ্রেসের ‘মহাজোট’ গঠিত হওয়ার পরে সোনিয়ার সঙ্গে বৈঠক করেছিলেন নীতীশ।

বিজেপিকে ছেড়ে আরজেডি-কংগ্রেস-বাম শিবিরে যোগ দেওয়ার পরে সম্প্রতি দিল্লি এসেছিলেন নীতীশ। রাহুল গান্ধী ছাড়াও সীতারাম ইয়েচুরি, অখিলেশ-সহ বিভিন্ন বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। তার আগে নীতীশ জানান, তিনি প্রধানমন্ত্রিত্বের দৌড়ে নেই। তাঁর লক্ষ্য হল বিরোধীদের একজোট করে বিজেপিকে হটানো।

Releated Posts

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026

উপনির্বাচনের আগে তৃণমূলের দুই গোষ্ঠীর ‘আসল দল’ হওয়ার লড়াই, ফের বিধানসভায় ফিরবেন কি মমতা?

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উপনির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে দলের আসল নাম ও প্রতীক নিয়ে…

ByByNews Desk Sep 13, 2026

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026
Scroll to Top