News Flash

  • Home
  • দেশ
  • ৬ লক্ষ টাকা ঘোষিত পুরস্কারের দুই নকশাল আত্মসমর্পণ মহারাষ্ট্রে
Image

৬ লক্ষ টাকা ঘোষিত পুরস্কারের দুই নকশাল আত্মসমর্পণ মহারাষ্ট্রে

নাগপুর, ২১ সেপ্টেম্বর (হি.স.) : এক মহিলা সহ দুই নকশালবাদী একযোগে মহারাষ্ট্রের গরচিরোলি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। তাদের নামে ঘোষিত ছিল ৬ লক্ষ টাকার পুরস্কার৷ গরচিরোলির পুলিশ সুপার অঙ্কিত গোয়াল এক বিবৃতিতে জানিয়েছেন, এই দুজনের নাম অনিল ওরফে রামসে কুজুর (২৬), এবং ছত্তিশগড়ের বাসিন্দা রোশানি পালো (৩০)৷

গয়াল বলেন, কুজুর উপর ৪ লক্ষ টাকা এবং পালোর উপর ২ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। কুজুর মিলিশিয়া সদস্য হিসেবে ছিল। সে ২০১১ সালে খোবরামেন্ধা এবং গ্যারাপট্টিতে অ্যামবুশের দুটি মামলায় এবং একই বছর ছোট জেলিয়া জঙ্গলে একটি এনকাউন্টারে জড়িত ছিলেন।
পালোর আত্মসমর্পণের আগে নকশালের ডেপুটি কমান্ডার এবং একজন মিলিশিয়া সদস্য হিসেবে কাজ করত। তিনি বিভিন্ন এনকাউন্টার ও খুনের সঙ্গে জড়িত ছিল।

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top