ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর।। এবছর গুজরাটে অনুষ্ঠিত হবে ৩৬ তম জাতীয় গেমস। ২৯ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত হবে আসর। গুজরাটের ৬ টি শহরে হবে ওই আসর:আমেদাবাদ, গান্ধীনগর, সুরাট, ভদোদরা, রাজকোট এবং ভাবনগরে। গেলো বছরের পারফরম্যান্স দেখেই এবছর জাতীয় ক্রীড়া সংস্থা খেলোয়াড়দের ডাকছেন আসরে। ৪ ইভেন্টের ত্রিপুরার খেলোয়াড়দের তালিকা জাতীয় ক্রীড়া সংস্থা পাঠিয়েছে ত্রিপুরা স্টেট অলিম্পিক সংস্থার কাছে। রাজ্য সংস্থা থেকে এখবর জানানো হয়েছে। যথারীতি খেলোয়াড়দের নামও প্রকাশ করা হয়েছে। উদ্যোক্তা সংস্থার নিয়মানুযায়ি আসর শুরু হওয়ার দুইদিন আগেই খেলোয়াড়রা পৌঁছে যাবে খেলার স্থানে। রাজ্য দলের খেলোয়াড়রা হলো অ্যাথলেটিক্সে : অঙ্কুর দেব, কুশ কুমার দত্ত, রাকেশ দত্ত , রাহুল সাহা, লক্ষ্মী রাণী ত্রিপুরা। বক্সিংয়ে : করণ রূপিনী, তুষার দেবনাথ, পরবিন্দর পুনিয়া। জুডো-তে : অশ্মিতা দে, নাজমা আক্তার, প্রফুল্ল মলশুম। উষু-তে : রাকেশ দাস এবং ফারুখ উদ্দিন।

Sports:গুজরাটে জাতীয় গেমস, ৪ ইভেন্টের ত্রিপুরা দল
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

















