News Flash

  • Home
  • খেলা
  • Sports:গুজরাটে জাতীয় গেমস, ৪ ইভেন্টের ত্রিপুরা দল
Image

Sports:গুজরাটে জাতীয় গেমস, ৪ ইভেন্টের ত্রিপুরা দল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর।। এবছর গুজরাটে অনুষ্ঠিত হবে ৩৬ তম জাতীয় গেমস। ২৯ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত হবে আসর। গুজরাটের ৬ টি শহরে হবে ওই আসর:‌আমেদাবাদ, গান্ধীনগর, সুরাট, ভদোদরা, রাজকোট এবং ভাবনগরে। গেলো বছরের পারফরম্যান্স দেখেই এবছর জাতীয় ক্রীড়া সংস্থা খেলোয়াড়দের ডাকছেন আসরে। ৪ ইভেন্টের ত্রিপুরার খেলোয়াড়দের তালিকা জাতীয় ক্রীড়া সংস্থা পাঠিয়েছে ত্রিপুরা স্টেট অলিম্পিক সংস্থার কাছে। রাজ্য সংস্থা থেকে এখবর জানানো হয়েছে। যথারীতি খেলোয়াড়দের নামও প্রকাশ করা হয়েছে। উদ্যোক্তা সংস্থার নিয়মানুযায়ি আসর শুরু হওয়ার দুইদিন আগেই খেলোয়াড়রা পৌঁছে যাবে খেলার স্থানে। রাজ্য দলের খেলোয়াড়রা হলো অ্যাথলেটিক্সে :‌ অঙ্কুর দেব, কুশ কুমার দত্ত, রাকেশ দত্ত , রাহুল সাহা, লক্ষ্মী রাণী ত্রিপুরা। বক্সিংয়ে : করণ রূপিনী, তুষার দেবনাথ, পরবিন্দর পুনিয়া। জুডো-তে : অশ্মিতা দে, নাজমা আক্তার, প্রফুল্ল মলশুম। উষু-তে : রাকেশ দাস এবং ফারুখ উদ্দিন।‌‌‌

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top