তেহরান, ২০ সেপ্টেম্বর (হি.স.): হিজাব না পরার অপরাধে পুলিশ হেফাজতে এক মহিলার মৃত্যুর ঘটনায় ঝড় উঠেছে ইরানে। ২২ বছর বয়সী কুর্দি মহিলা মাহসা আমিনির মৃত্যুর বিরুদ্ধে ইরানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। অনেক জায়গায় এসব বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। দিওয়ান্ডারেহ শহরে পাঁচজন নিহত হয়। এটি ইরানের কুর্দি অঞ্চলের সেই অংশ যেখানে সবচেয়ে বেশি বিক্ষোভ হচ্ছে।
এদিকে, ইরানি নারী বিক্ষোভকারীরা চুল কেটে হিজাব পুড়িয়ে ফেলেন। পর্দায় থাকার কঠোর নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করছেন নারীরা। ইরানের বিচার বিভাগ ওই নারীর মৃত্যুর তদন্ত শুরু করেছে। ইরানে মহিলাদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক। রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়নি, তবে প্রতিবেদনে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতারের পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ইরানে পুলিশ হেফাজতে মৃত্যু হয় মাহশা আমিনি নামে ২২ বছর বয়সী ওই তরুণীর। হিজাব না পরায় মাহশা আমিনিকে গ্রেফতার করা হয়। কিন্তু পরবর্তীতে অসুস্থ হয়ে পরলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিন দিন কোমায় থাকার পর তার মৃত্যু হয়। অভিযোগ ওঠেছে, পুলিশ হেফাজতে মাসা আমিনিকে নির্যাতন করা হয়েছে। এতে তার মৃত্যু হয়েছে। এ নিয়ে মাসা আমিনির জন্মস্থান কুর্দিস্থানসহ ইরানের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে। এর মাঝেই বিষয়টি নিয়ে সোমবার মুখ খুলে তেহরানের পুলিশ। তাদের পক্ষ থেকে বলা হয়েছে এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা। ইরানি-কুর্দিশ এই তরুণীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিক্ষোভ-প্রতিবাদে ফেটে পড়ে ইরানিরা।

Iran:ইরানে হিজাবের বিরুদ্ধে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ৫ -ইরানে মহিলাদের চুল কেটে হিজাব পুড়িয়ে বিক্ষোভ
Tags:
Releated Posts
সোফিয়ার জাতীয় ইতিহাস জাদুঘর পরিদর্শন করলেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর
সোফিয়া, ১০ জুন (আইএএনএস): বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর বুধবার বুলগেরিয়ার রাজধানী Sofia-তে অবস্থিত জাতীয় ঐতিহাসিক জাদুঘর পরিদর্শন করেন। জাদুঘর…
পাক অধিকৃত কাশ্মীরে সেনার এমআই-১৭ হেলিকপ্টার ভেঙে পড়ল, নিহত সকল আরোহী
ইসলামাবাদ, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (পিওকে) মুজাফফরাবাদ শহরের কাছে পাকিস্তান সেনাবাহিনীর বিমান শাখার একটি এমআই-১৭ হেলিকপ্টার…
আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় নিহত ১৩ বেসামরিক, মৃতদের মধ্যে ১১ শিশু
কাবুল, ১০ জুন (আইএএনএস): আফগানিস্তানের কুনার, খোস্ত এবং পাকতিকা প্রদেশে পাকিস্তানি সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ১৩ জন বেসামরিক…
তদন্তে আর্থিক অনিয়মের প্রমাণ মেলেনি, নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী পদে ফিরছেন সুধান গুরুং
কাঠমান্ডু, ৯ জুন: আর্থিক লেনদেন সংক্রান্ত বিতর্কের জেরে গত ২২ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া সুধান গুরুং…

















