News Flash

  • Home
  • বিদেশ
  • Iran:ইরানে হিজাবের বিরুদ্ধে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ৫ -ইরানে মহিলাদের চুল কেটে হিজাব পুড়িয়ে বিক্ষোভ
Image

Iran:ইরানে হিজাবের বিরুদ্ধে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ৫ -ইরানে মহিলাদের চুল কেটে হিজাব পুড়িয়ে বিক্ষোভ

তেহরান, ২০ সেপ্টেম্বর (হি.স.):  হিজাব না পরার অপরাধে পুলিশ হেফাজতে এক মহিলার মৃত্যুর ঘটনায় ঝড় উঠেছে ইরানে। ২২ বছর বয়সী কুর্দি মহিলা  মাহসা আমিনির মৃত্যুর বিরুদ্ধে ইরানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। অনেক জায়গায় এসব বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে।  দিওয়ান্ডারেহ শহরে পাঁচজন নিহত হয়। এটি ইরানের কুর্দি অঞ্চলের সেই অংশ যেখানে সবচেয়ে বেশি বিক্ষোভ হচ্ছে।
এদিকে, ইরানি নারী বিক্ষোভকারীরা চুল কেটে হিজাব পুড়িয়ে ফেলেন। পর্দায় থাকার কঠোর নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করছেন নারীরা। ইরানের বিচার বিভাগ ওই নারীর মৃত্যুর তদন্ত শুরু করেছে। ইরানে  মহিলাদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক। রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়নি, তবে প্রতিবেদনে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতারের পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ইরানে পুলিশ হেফাজতে মৃত্যু হয় মাহশা আমিনি নামে ২২ বছর বয়সী ওই তরুণীর। হিজাব না পরায় মাহশা আমিনিকে গ্রেফতার করা হয়। কিন্তু পরবর্তীতে অসুস্থ হয়ে পরলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিন দিন কোমায় থাকার পর তার মৃত্যু হয়।  অভিযোগ ওঠেছে, পুলিশ হেফাজতে মাসা আমিনিকে নির্যাতন করা হয়েছে। এতে তার মৃত্যু হয়েছে।  এ নিয়ে মাসা আমিনির জন্মস্থান কুর্দিস্থানসহ ইরানের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে। এর মাঝেই বিষয়টি নিয়ে সোমবার মুখ খুলে তেহরানের পুলিশ। তাদের পক্ষ থেকে বলা হয়েছে এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা। ইরানি-কুর্দিশ এই তরুণীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিক্ষোভ-প্রতিবাদে ফেটে পড়ে ইরানিরা।

Releated Posts

জার্মানির গুরদোয়ারায় ভোট ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১১

বার্লিন, ২১ এপ্রিল (আইএএনএস): জার্মানির মোয়ের্স শহরের ডুইসবুর্গ এলাকায় একটি গুরদোয়ারার ভিতরে হিংসাত্মক সংঘর্ষে অন্তত ১১ জন আহত…

ByByNews Desk Apr 21, 2026

সিইপিএ আপগ্রেডে আলোচনা পুনরায় শুরুর উদ্যোগ, সবুজ জ্বালানি ও ডিজিটাল বাণিজ্যে জোর ভারত-দক্ষিণ কোরিয়ার

নয়াদিল্লি, ২০ এপ্রিল (আইএএনএস): ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট আপগ্রেড নিয়ে আলোচনা পুনরায় শুরু…

ByByNews Desk Apr 20, 2026

বাংলাদেশে বার অ্যাসোসিয়েশন নির্বাচনে ‘রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে বঞ্চনা’, তীব্র সমালোচনা মানবাধিকার সংগঠনের

প্যারিস, ১৮ এপ্রিল (আইএএনএস): বাংলাদেশে বার অ্যাসোসিয়েশন নির্বাচনে আইনজীবীদের রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে বঞ্চনার অভিযোগ তুলে তীব্র নিন্দা জানাল…

ByByNews Desk Apr 18, 2026

প্রতিশ্রুতি সত্ত্বেও বাংলাদেশে ‘মব কালচার’ রোখায় কার্যকর পদক্ষেপ নেই: রিপোর্ট

ঢাকা, ১৮ এপ্রিল (আইএএনএস): বড় বড় প্রতিশ্রুতি সত্ত্বেও বাংলাদেশ-এ ‘মব কালচার’ বা গণহিংসা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি…

ByByNews Desk Apr 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top