News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Accident:রাজ্যের পৃথক স্থানে দূর্ঘটনায় একজনের মৃত্যু, গুরুতর আহত আট
Image

Accident:রাজ্যের পৃথক স্থানে দূর্ঘটনায় একজনের মৃত্যু, গুরুতর আহত আট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর৷৷  গত ২৪ ঘন্টায় রাজ্যে তিনটি পৃথক পথ দুর্ঘটনায় একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং অপর আটজন আহত হয়েছেন৷ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায় সোনামুড়া মহকুমার মেলাঘরের ইন্দিরা নগর এলাকায় বাইক দুর্ঘটনায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ অপর দুজন গুরুতর অভাবে আহত হয়েছেন৷ মৃত ব্যক্তির নাম মানিক দাস৷ ঘটনার বিবরণে জানা যায় মানিক দাস নামে ওই ব্যক্তি তার দুই বন্ধুকে নিয়ে ইন্দিরা নগরের এক বাড়িতে মদের আসরে বসেছিল৷ আকণ্ঠ মদ্যপান করে তিনজনে একই বাইকে করে ইন্দিরা নগর থেকে সোনামুড়ার দিকে যাচ্ছিল৷ তখন ওই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে৷ তাতে ঘটনাস্থলেই মানিক দাস নামে এক ব্যক্তির মৃত্যু হয় এবং অপর দুজন গুরুতরভাবে আহত হয়৷ আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় মেলাঘর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ মেলাঘর থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করেছে পুলিশ৷ তেলিয়ামুড়া থানা এলাকায় দুটি পৃথক পথ দুর্ঘটনায় আরো ছয় জন আহত হয়েছেন৷ তেলিয়ামোড়ার এলাকায় মারুতি গাড়ি এবং অটোর মধ্যে সংঘর্ষে চারজন গুরুতর ভাবে আহত হয়েছেন৷ আহতরা হলেন কুশলপতি জমাতিয়া, রুপম দাস, সুধীর দেবনাথ এবং মিনতি দেবনাথ৷ জানা যায় একটি মালগাড়ি অটোর সঙ্গে যাত্রীবাহী অটোর সংঘর্ষের ফলেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে৷ দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজনরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যান৷ বর্তমানে তারা তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসাধীন৷ এ ব্যাপারে তেলিয়ামুড়া থানার পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ এদিকে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ তেলিয়ামুড়া পেট্রোল পাম্প সংলগ্ণ এলাকায় একটি মারুতি গাড়ি দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে৷ তাতে মারুতি গাড়ির দুই যাত্রী গুরুতরভাবে আহত হন৷ দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজনরা দমকল বাহিনীকে খবর দেন৷ খবর পেয়ে দমকল বাহিনীর জোয়ানরা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায়৷ বর্তমানে তারা তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসাধীন৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top