News Flash

Image

Murder:তেলিয়ামুড়ায় কৃষককে খুন, গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর৷৷  তেলিয়ামুড়া থানা এলাকার লালটিলা এলাকা থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ৷ আটক ব্যক্তির নাম পরিতোষ গোপ৷ বাড়ি মোহরছড়ার ঘোষপাড়া এলাকায়৷ তাকে খোয়াই জেলা ও দায়রা জজ আদালতে পাঠিয়েছে তেলিয়ামুড়া থানার পুলিশ৷ ঘটনার বিবরণে জানা যায় বিশ্বকর্মা পূজার রাতে তেলিয়ামুড়া থানার পুলিশ স্থানীয় জনগণের কাছ থেকে খবর পেয়ে লালটিলা এলাকায় রাস্তার পাশ থেকে একটি মৃতদেহ উদ্ধার করেছিল৷ মৃত ব্যক্তির নাম স্বপন কুমার রায়৷ প্রথম থেকেই সন্দেহ করা হয়েছিল তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মৃতদেহ রাস্তার পাশে ফেলে দেওয়া হয়েছে৷ সেই সূত্র ধরেই পুলিশ তদন্ত কাজ চালিয়ে যাচ্ছিল৷ এর মধ্যেই পুলিশ সাফল্য পেয়েছে৷ অভিযুক্ত একজনকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ৷ তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য পেয়েছে বলে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে৷ তবে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে৷

Releated Posts

মোদির জন্মদিনের কর্মসূচিতে সরকারি সম্পদ ব্যবহারে আপত্তি জিতেন্দ্রর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং তাঁর ২৫ বছরের জনজীবন উপলক্ষে ত্রিপুরায় আগামী ১৭ সেপ্টেম্বর থেকে…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পানিসাগরে ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরার পানিসাগরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পানিসাগর থানার…

ByByReshmi Debnath Sep 16, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top