নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর৷৷ তেলিয়ামুড়া থানা এলাকার লালটিলা এলাকা থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ৷ আটক ব্যক্তির নাম পরিতোষ গোপ৷ বাড়ি মোহরছড়ার ঘোষপাড়া এলাকায়৷ তাকে খোয়াই জেলা ও দায়রা জজ আদালতে পাঠিয়েছে তেলিয়ামুড়া থানার পুলিশ৷ ঘটনার বিবরণে জানা যায় বিশ্বকর্মা পূজার রাতে তেলিয়ামুড়া থানার পুলিশ স্থানীয় জনগণের কাছ থেকে খবর পেয়ে লালটিলা এলাকায় রাস্তার পাশ থেকে একটি মৃতদেহ উদ্ধার করেছিল৷ মৃত ব্যক্তির নাম স্বপন কুমার রায়৷ প্রথম থেকেই সন্দেহ করা হয়েছিল তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মৃতদেহ রাস্তার পাশে ফেলে দেওয়া হয়েছে৷ সেই সূত্র ধরেই পুলিশ তদন্ত কাজ চালিয়ে যাচ্ছিল৷ এর মধ্যেই পুলিশ সাফল্য পেয়েছে৷ অভিযুক্ত একজনকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ৷ তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য পেয়েছে বলে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে৷ তবে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে৷

Murder:তেলিয়ামুড়ায় কৃষককে খুন, গ্রেপ্তার এক
Tags:
Releated Posts
ফের সড়ক ও রেল অবরোধের ডাক আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলির, উদ্বেগে সাধারণ মানুষ
আগরতলা, ১৭ জুন: পুনর্বাসন প্যাকেজসহ একাধিক দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ জুন থেকে আসাম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক এবং…
কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী
আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…
বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের
আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…
নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…


















