News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Raiabari:রাইয়াবাড়িতে নির্যাতিতা গৃহবধূ থানার দ্বারস্থ
Image

Raiabari:রাইয়াবাড়িতে নির্যাতিতা গৃহবধূ থানার দ্বারস্থ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০সেপ্টেম্বর ৷৷  রাজ্যে গৃহবধূ নির্যাতনের ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে৷ নির্যাতিতা গৃহবধূরা স্থানীয় পঞ্চায়েত কিংবা মাতববরদের কাছে বিচার প্রার্থী হয়েও সুবিচার পাচ্ছেন না৷ বাধ্য হয়ে অনেকেই পুলিশের দ্বারস্থ হচ্ছেন৷ মহিলা কমিশনের ভূমিকা নিয়েও নানা মহলে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ মহিলা নির্যাতন রোধ এবং মহিলাদের অধিকার সুরক্ষার জন্য দেশের সংবিধানে এবং আইনে বিভিন্ন সংস্থান রাখা হলেও নির্যাতিতা মহিলারা সেইসব আইনের অধিকার ভোগ করতে পারছেন না৷ প্রকৃতপক্ষে মহিলা ক্ষমতায়নের বিষয়টি অথৈ জলে নিমজ্জিত৷ মন্দির নগরী উদয়পুরের রাইয়াবাড়ি এলাকায় এক গৃহবধূ স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের নির্যাতনের শিকার হয়ে শেষ পর্যন্ত আইনের আশ্রয় নিয়েছেন৷ নির্যাতিতা গৃহবধুর নাম শ্যামলা বিবি৷ অভিযুক্ত স্বামীর নাম রুহুল হোসেন৷ নির্যাতিতা গৃহবধূ নির্যাতন সহ্য করতে না পেরে আর কে পুর থানায় ছুটে আসেন৷ মহিলা নির্যাতন সংক্রান্ত ঘটনা হওয়ায় আর কে পুর থানা থেকে মহিলা থানায় পাঠানো হয়৷ মহিলা থানার পুলিশ নির্যাতিতা গৃহবধুর সমস্ত বক্তব্য লিপিবদ্ধ করে সুনির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে৷ পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতারের কোন সংবাদ নেই৷

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top