News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Karimganj :ছয় দফা দাবির ভিত্তিতে ধরনা কর্মসূচি করিমগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সম্মিলনীর
Image

Karimganj :ছয় দফা দাবির ভিত্তিতে ধরনা কর্মসূচি করিমগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সম্মিলনীর

করিমগঞ্জ (অসম), ২০ সেপ্টেম্বর (হি.স.) : ছয় দফা দাবির ভিত্তিতে আজ মঙ্গলবার করিমগঞ্জের ডিইইও কার্যালয়ের সামনে ধরনা কর্মসূচি পালন করেছে করিমগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সম্মিলনী।

করিমগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষাধিকারিকের কার্যালয়ের সামনে অসম রাজ্য প্রাথমিক শিক্ষক সম্মিলনীর আহ্বানে এদিন দুপুর ১২টা থেকে ১.০০টা পর্যন্ত এক ঘণ্টার ধরনা কর্মসূচি পালন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে পুরনো পেনশন নীতি বহাল রাখা, ঠিকা ভিত্তিক শিক্ষকদের চাকরি নিয়মিত করা, রাষ্ট্রীয় শিক্ষা নীতি ২০২০-এ বিদ্যমান সব ধরনের শিক্ষক-বিরোধী দফা প্রত্যাহার করা, দেশের সকল রাজ্যে সপ্তম বেতন কমিশন প্রয়োগ করা, সপ্তম বেতন কমিশন অনুসারে সকল প্রকার বকেয়া শীঘ্র মিটিয়ে দেওয়া এবং শিক্ষায় ব্যক্তিগত অংশীদারিত্ব বন্ধ করা।

এদিনের ধরনা কর্মসূচিতে জেলা প্রাথমিক শিক্ষক সম্মিলনীর প্রত্যেক কর্মকর্তা এবং কেন্দ্রীয় প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন সম্মিলনীর জেলা সভাপতি নুর উদ্দিন ও জেলা সম্পাদক গৌরীশ রায়।

Releated Posts

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026

অতিরিক্ত বৃষ্টির জেরেই অসমে ভয়াবহ বন্যা, পরিস্থিতি এখনও উদ্বেগজনক: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৫ জুলাই (আইএএনএস): অসমে চলতি বন্যা মূলত নদীর স্বাভাবিক প্লাবনের কারণে নয়, বরং স্বাভাবিকের তুলনায় ৪০০ শতাংশেরও…

ByByNews Desk Jul 25, 2026

অসমের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে প্রধানমন্ত্রীর কথা, সর্বাত্মক সহায়তার আশ্বাস

গুয়াহাটি, ২৫ জুলাই (আইএএনএস): অসমের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে শনিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে টেলিফোনে কথা বলেন…

ByByNews Desk Jul 25, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০.৬ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৪ জুলাই (আইএএনএস): অসমে চলমান বন্যা পরিস্থিতিতে ১০.৬ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজ্যের একাধিক জেলায় এখনও…

ByByNews Desk Jul 24, 2026
Scroll to Top