News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিগত আট বছরে দেশে ঘরোয়া ভ্রমণকারীর সংখ্যা দ্বিগুণ হয়েছে : জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
Image

বিগত আট বছরে দেশে ঘরোয়া ভ্রমণকারীর সংখ্যা দ্বিগুণ হয়েছে : জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (হি.স.): বিগত ৮ বছরে দেশে ঘরোয়া ভ্রমণকারীদের সংখ্যা দ্বিগুণ হয়েছে। এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। মঙ্গলবার নতুন দিল্লিতে ৪৯ তম জাতীয় ব্যবস্থাপনা কনভেনশনে বক্তৃতা রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সিন্ধিয়া বলেছেন, ২০১৩-১৪ সালে মোট ঘরোয়া ভ্রমণকারীর সংখ্যা ছিল ৭৩ মিলিয়ন যা বেড়ে ১৪৪ মিলিয়ন হয়েছে।

তিনি বলেন, বর্তমানে মানুষ সবচেয়ে কম সময়ে সবচেয়ে সাশ্রয়ী উপায়ে ভ্রমণ করতে চায়। সিন্ধিয়া আরও বলেন, গত আট বছরে বিমানবন্দরের সংখ্যাও ৭৪ থেকে বেড়ে ১৪১ হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী সিন্ধিয়ার কথায়, লাস্ট মাইল কানেক্টিভিটি দিতে সরকার ছোট বিমানবন্দরের দিকে নজর দিচ্ছে। তিনি আরও বলেন, সরকার নতুন হেলিকপ্টার নীতিও এনেছে। সিন্ধিয়া বলেন, শেষ মাইল সংযোগ প্রদানের জন্য হেলিকপ্টার পরিষেবাও উড়ান স্কিমে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Releated Posts

গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…

ByByNews Desk Jun 14, 2026

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top