ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্টেম্বর।। পন্ডিচেরীতে হবে এবছর অনূর্ধ্ব-১৯ বালিকাদের টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। আসরে ত্রিপুরাকে দলকে নেতৃত্ব দেবেন অম্বেষা দাস। ডেপুটি হিসাবে থাকবেন অনামিকা দাস। আগামী ১-৮ অক্টোবর পন্ডিচেরীতে অনুষ্ঠিত হবে মহিলাদের এই আসর। তাতে অংশগ্রহণের জন্য ১৫ সদস্যের ত্রিপুরা দল ঘোষনা করলো রাজ্য ক্রিকেট সংস্থা। আসরে অংশ নেওয়ার পূর্বে প্রস্তুতির জন্য আগামীকাল তামিলনাড়ুর উদ্দেশ্যে রওনা হবেন রাজ্য দলের মহিলা ক্রিকেটাররা। তামিলনাড়ু অনূর্ধ্ব-১৯ বালিকাদের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলবে অনামিকারা। আসরে ভালো ফলাফল করা নিয়ে আশাবাদী দল নায়িকা। ত্রিপুরা দল এরকম : অম্বেষা দাস (অধিনায়িকা), অনামিকা দাস (সহ অধিনায়িকা), অস্মিতা নাথ, রূপালী দাস (উইকেট রক্ষক), প্রীয়া সরকার, জুয়েল ভোয়েল, মমিতা দেব, রিফু দেববর্মা,পারমিতা চক্রবর্তী, বিজয়া ঘোষ, সেলিনা দত্ত, তানিয়া দেব, ভূমিকা নায়েক, রূমা দাস এবং নিবেদিতা দাস। কোচ: রুমা দাস, নারায়ন চন্দ্র দেব, ট্রেণার: বাপি বিশ্বাস, ম্যানেজার: শিল্পি দেববর্মা।

Cricket:প্রস্তুতির লক্ষ্যে ত্রিপুরার মহিলা ক্রিকেটাররা সোমবার তামিলনাড়ু যাচ্ছে
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















