News Flash

  • Home
  • দিনের খবর
  • Nandigram:নন্দীগ্রামে সমবায় সমিতির নির্বাচনে সাফল্য বিজেপির, ১২টির মধ্যে মাত্র ১টিতে জয় তৃণমূলের
Image

Nandigram:নন্দীগ্রামে সমবায় সমিতির নির্বাচনে সাফল্য বিজেপির, ১২টির মধ্যে মাত্র ১টিতে জয় তৃণমূলের

নন্দীগ্রাম, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : নন্দীগ্রামে বড় জয় বিজেপির। রবিবার নন্দীগ্রামের ভেকুটিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। ১২টি আসনে অনুষ্ঠিত হয় নির্বাচন। এর মধ্যে ১১টি আসন দখল করেছে বিজেপি। মাত্র ১টি আসন গিয়েছে রাজ্য শাসক দলের ঝুলিতে। এই ফলাফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

নন্দীগ্রাম বরাবর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিজের গড় হিসেবে পরিচিত। বিধানসভা নির্বাচনের পর অবশ্য বঙ্গ রাজনীতিতে বড় বদল এসেছে। বিধানসভা ভোট পরবর্তী উপনির্বাচনগুলির অধিকাংশতেই একচেটিয়া দাপট দেখাতে দেখা গিয়েছে রাজ্য শাসক দলকে। বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়াই করেছিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে জয়ী হয়েছিলে শুভেন্দু অধিকারী। সেই সময় তৃণমূলের তরফে ভোটে কারচুপি করার অভিযোগ উঠেছিল। যদিও সেই যাবতীয় দাবি খারিজ করে দিয়েছিল বিজেপি। একুশের নির্বাচনে সার্বিকভাবে আশানুরূপ ফলাফল করতে পারেনি গেরুয়া শিবির। এরপর গঙ্গার জল বহুদূর গড়িয়ে গিয়েছে। আজ ভেকুটিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে দফায় দফায় উত্তপ্ত হয় এলাকা। তৃণমূল অভিযোগ ছিল , বহিরাগতদের নিয়ে এসে নির্বাচন করাচ্ছে বিজেপি। অন্যদিকে, একই অভিযোগ তুলেছিল বিজেপিও। তাঁদের অভিযোগ ছিল সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। বাইরে থেকে লোক নিয়ে এসে অশান্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় সকাল থেকেই তোলপাড় চলছিল এলাকায়। পরিস্থিতি সামাল দিতে সেখানে উপস্থিত হয়েছিল বিরাট পুলিশ বাহিনী। তবে ভেকুটিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ১২টি আসনের মধ্যে ১১টিতেই বিজেপির জয়, মাত্র একটিতে জয়ী তৃণমূল ।ফলাফল ঘোষণা হতেই সেখানে উচ্ছ্বাসের আবহ গেরুয়া শিবিরে। গেরুয়া আবির ওড়ানো হয়। ওঠে ‘জয় শ্রী রাম’, ‘ভারত মাতা কি জয়’-এর ধ্বনিও।রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশের মতে ভেকুটিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিজেপির এই সাফল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Releated Posts

জম্মু-কাশ্মীর ভারতের ‘গুরুত্বপূর্ণ অংশ’, ভ্রমণ সংক্রান্ত পরামর্শ পুনর্বিবেচনা করবে আমেরিকা: রাষ্ট্রদূত গোর

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।…

ByByNews Desk Aug 19, 2026

ভোটে বারবার পরাজয়ের পর আত্মবিশ্বাস হারিয়েছে বিরোধীরা, সংসদে হতাশা প্রকাশ করছে: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): একের পর এক নির্বাচনে পরাজয়ের পর বিরোধীরা আত্মবিশ্বাস হারিয়েছে এবং সেই হতাশা সংসদের অধিবেশনে…

ByByNews Desk Aug 19, 2026

এমএমডিআর সংশোধনের বিরোধিতা নবীন পট্টনায়কের, ওড়িশার অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ভুবনেশ্বর, ১৯ আগস্ট (আইএএনএস): সংসদে পাস হওয়া খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) আইন বা এমএমডিআর আইনের সাম্প্রতিক…

ByByNews Desk Aug 19, 2026

বিশ্ববিদ্যালয় গড়ার সঙ্গে যুক্তদের বাড়িতে তল্লাশি চালিয়ে ‘সাম্প্রদায়িক’ সমর্থকদের তুষ্ট করছে বিজেপি: অখিলেশ যাদব

লখনউ, ১৯ আগস্ট (আইএএনএস): জেলবন্দি প্রাক্তন রামপুর সাংসদ আজম খানের সঙ্গে যুক্ত একাধিক জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তল্লাশি…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top