News Flash

Image

মিজোরামে ক্ষমতাসীন এমএনএফ-এর ১৬ নেতার বিজেপিতে যোগদান

আইজল, ১৭ সেপ্টেম্বর (হি.স.) : মিজোরামে ক্ষমতাসীন মিজো ন্যাশনাল ফ্ৰন্ট (এমএনএফ)-এর ১৬ জন নেতা বিজেপিতে যোগদান করেছেন। মিজোরামের দক্ষিণাঞ্চলে অবস্থিত চাকমা স্বশাসিত জেলা পরিষদ এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭২-তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এনএনএফ-এর যুব সভাপতি মলিন কুমার চাকমা-র নেতৃত্বে মিজো ন্যাশনাল ফ্রন্ট-এর নেতারা গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন।

বিজেপির প্রদেশ সভাপতি ভ্যানলালহমুয়াকা আজ শনিবার এ সম্পৰ্কে বলেন, এমএনএফ নেতারা মূলত গতকাল লংত্লাই জেলার চাওঙের কমলানগরে পার্টি অফিসে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে বিজেপিতে যোগদান করেছিলেন। আজ যোগদান পর্বের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তিনি জানান, এনএনএফ-এর যুব সভাপতি মলিন কুমার চাকমা ছাড়া বাকি ১৫ জন বিভিন্ন স্বশাসিত কাউন্সিল যেমন বাজেসোরা, বাগানপাড়া, উগুদাসুরি ‘এন’ এবং মন্টোলার স্থানীয় নেতা। ৪ নম্বর বাজেসোরা এমডিসি নির্বাচনী এলাকার অধীনে পড়ে।

এদিকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে মলিন কুমার চাকমা বলেন, এমএনএফ যখন ১০ বছর ধরে চাকমা স্বশাসিত জেলা পরিষদ (সিএডিসি)-এ বিরোধী দলে ছিল তখন তারা দু্নীতির অভিযোগ তুলে ক্রমাগতভাবে কংগ্রেসি মুখ্য কাৰ্যনির্বাহী সদস্য (সিইএম) পরিবর্তন করতে বিদ্রুপ-কটাক্ষ করত। নানা কৌশল অবলম্বন করে সরকার ফেলতে চাইত। এখন সেই সকল প্রাক্তন কংগ্রেস নেতারা চাকমা জেলা এমএনএফ-এ যোগ দিয়ে কাউন্সিলে ক্ষমতাসীন হয়েছেন। ক্রমাগত অভ্যন্তরীণ কলহের কারণে সিএডিসি-র মানুষ ইতিমধ্যে পাঁচজন সিইএম পেয়েছেন। তাই এমএনএফ নেতৃত্বাধীন সিএডিসি সরকারের কোনও স্থিতিশীলতা নেই। তাই এমএনএফ-এর কোনও ভবিষ্যত সম্ভাবনা দেখছেন না মলিন চাকমা। তাই অনেক ভেবে-চিন্তে তিনি বিজেপিতে যোগদান করেছেন, বলে মলিন।

Releated Posts

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top