News Flash

  • Home
  • প্রধান খবর
  • দেশে রক্তদান অমৃত মহোৎসবের সূচনা, রক্ত দিয়ে মনসুখ মানবতার জন্য কিছু করেছি
Image

দেশে রক্তদান অমৃত মহোৎসবের সূচনা, রক্ত দিয়ে মনসুখ মানবতার জন্য কিছু করেছি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে কেন্দ্রীয় সরকার। তারই অঙ্গ হিসেবে শনিবার দেশে সূচনা হয়েছে রক্তদান অমৃত মহোৎসবের। এদিন সকালে দিল্লির সফদরজং হাসপাতালে রক্তদান শিবিরে অংশ নেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া। রক্তদান করার পর তিনি জানিয়েছেন, মানবতার জন্য কিছু করেছি।

নিজের রক্তদানের শংসাপত্র টুইট করে তিনি জানিয়েছেন, রক্তদান মানে কাউকে জীবন উপহার দেওয়া। একজন গর্বিত রক্তদাতা হোন! আপনার রক্তদানের শংসাপত্র শেয়ার করুন এবং অন্যদেরকে মানবতার এই মহৎ কাজে যোগ দিতে অনুপ্রাণিত করুন। টুইটে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, রক্তদান – মহান দান! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে আজ থেকে শুরু হওয়া রক্তদান অমৃত মহোৎসবের অধীনে রক্ত​​দান করেছি। প্রসঙ্গত, এদিন দিল্লির সফদরজং হাসপাতালে নার্সিং হোম সুবিধার উদ্বোধন করেছেন মনসুখ মান্ডভিয়া। এছাড়াও ভারতের স্বাস্থ্যসেবায় সফদরজং হাসপাতালের প্রজ্জ্বলিত ইতিহাস নিয়ে ‘ফুটপ্রিন্টস অন দ্য স্যান্ডস অফ টাইম’ চালু করা হয়েছে।

Releated Posts

তামিলনাড়ুতে বিজয়ের ঐতিহাসিক উত্থান, স্টালিনের চমকপ্রদ পরাজয়; অভিনন্দনের ঝড় বিভিন্ন মহল থেকে 

অমরাবতী/চেন্নাই, ৪ মে (আইএএনএস): তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অভিনেতা-রাজনীতিক বিজয়-এর দল তামিলাগা ভেত্ত্রি কাজগম (টিভিকে)-এর অভূতপূর্ব সাফল্যের পর দেশজুড়ে…

ByByNews Desk May 4, 2026

গণনার দিনে কলকাতায় বিজয় উৎসবে নিষেধাজ্ঞা, আইন-শৃঙ্খলা বজায় রাখতে কড়া পদক্ষেপ পুলিশের

কলকাতা, ৪ মে: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের গণনার দিনে শহরে আইন-শৃঙ্খলা বজায় রাখতে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। সোমবার…

ByByNews Desk May 4, 2026

গুজরাত উপনির্বাচন: উমরেঠে বিজেপির বড় জয়, ৩০ হাজারের বেশি ভোটে জিতলেন হর্ষদ পারমার

আনন্দ, ৪ মে: গুজরাতের উমরেঠ বিধানসভা আসনের উপনির্বাচনে বড় জয় পেল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলের প্রার্থী হর্ষদ…

ByByNews Desk May 4, 2026

কর্নাটক উপনির্বাচন: বাগলকোটে কংগ্রেসের বড় জয়, দাভানাগেরে সাউথে হাড্ডাহাড্ডি লড়াই

বেঙ্গালুরু, ৪ মে: কর্নাটকের বাগলকোট বিধানসভা আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পেল কংগ্রেস। চূড়ান্ত গণনা শেষে কংগ্রেস প্রার্থী…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top