News Flash

  • Home
  • বাণিজ্য
  • Share Bazar:শেয়ার বাজারে ফের পতন, সেনসেক্স নামল ৭৫৫ পয়েন্ট
Image

Share Bazar:শেয়ার বাজারে ফের পতন, সেনসেক্স নামল ৭৫৫ পয়েন্ট

মুম্বই, ১৬ সেপ্টেম্বর (হি. স.) : শুক্রবার দেশের শেয়ার বাজারে ফের পতন দেখা গিয়েছে। দুর্বল অবস্থায় রয়েছে সেনসেক্স, নিফটি। বিএসই মিডক্যাপ ও স্মলক্যাপ স্টকগুলির পতনও বাজারের গতি কমিয়ে দিয়েছে।

এদিন সেনসেক্স ও নিফটির শেয়ারে পতন দেখা দিয়েছে। সেনসেক্সের ৩০টি স্টকের মধ্যে মাত্র ৮টি ভাল লেনদেন করছে। সেখানে ২২টি স্টক নিম্নমুখী। অন্যদিকে, নিফটির ৫০টি স্টকের মধ্যে ১৪টি বৃদ্ধির সঙ্গে লেনদেন করছে ও ৩৫টি স্টক কমছে। একটি শেয়ার কোনও পরিবর্তন ছাড়াই লেনদেন করছে। আজকের স্টকগুলির মধ্যে সেনসেক্সে টাটা স্টিল, আইটিসি, এসবিআই, আল্ট্রাটেক সিমেন্ট, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, বাজাজ ফাইন্যান্স, সান ফার্মা, টাইটান, এশিয়ান পেইন্টস, বাজাজ ফিনসার্ভের স্টকগুলিতে সামান্য উচ্চতা থাকলেও পরবর্তীকালে নেমে আসে এরমধ্যে অনেক স্টক। এদিনের নিচের দিকে যাওয়া স্টকগুলির মধ্যে রয়েছে মারুতি, কোটাক ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচইউএল, ডাঃ রেড্ডি’স ল্যাবস, এনটিপিসি, নেসলে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এইচডিএফসি ব্যাঙ্ক, পাওয়ারগ্রিড, ভারতী এয়ারটেল, এলএন্ডটি, এইচসিএল টেক, অ্যাক্সিস ব্যাঙ্ক, ইনফোসিস, এইচডিএফসি, উইপ্রো , টিসিএস, টেক মহিন্দ্রা ও মাহিন্দ্রা অ্যান্ড ।

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top