News Flash

  • Home
  • বিদেশ
  • ১৭ সেপ্টেম্বর লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি, অংশ নেবেন রানি দ্বিতীয় এলিজাবেথের অন্তিম-যাত্রায়
Image

১৭ সেপ্টেম্বর লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি, অংশ নেবেন রানি দ্বিতীয় এলিজাবেথের অন্তিম-যাত্রায়

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.): রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে শনিবার লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ১৭-১৯ সেপ্টেম্বর লন্ডন সফরে থাকবেন রাষ্ট্রপতি। রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়ে ভারত সরকারের পক্ষ থেকে শোকজ্ঞাপন করবেন তিনি। রানি দ্বিতীয় এলিজাবেথের রাজত্বের ৭০ বছরে ভারত-ব্রিটেন সম্পর্ক নিবিড় এবং দৃঢ় হয়েছে। ভারতের তরফে প্রয়াত রানির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী।

উল্লেখ্য, ৯৬ বছর বয়সে প্রয়াত হন রানি দ্বিতীয় এলিজাবেথ। দীর্ঘ অসুস্থতার পর গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মারা গিয়েছেন তিনি। দীর্ঘ ৭০ বছর ব্রিটেনের সিংহাসনে আসীন ছিলেন। ব্রিটেনের রানির মৃত্যুতে শোকপ্রকাশ করেছিলেন ভারতের রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের সমবেদনা জানাতে ১২ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিটিশ হাইকমিশনে গিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তার আগের দিন জাতীয় শোক দিবসও পালন করেছে ভারত।

রানি দ্বিতীয় এলিজাবেথকে শেষ বিদায় জানাতে সোমবার লন্ডনে হাজির থাকবেন প্রায় ১০০ জন রাজা-রানি ও রাষ্ট্রনেতা। পশ্চিম লন্ডনের এক অজ্ঞাত স্থান থেকে তাঁদের সকলকে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে আনার জন্য থাকছে বিশেষ বাসের ব্যবস্থা।

Releated Posts

বাংলাদেশে সংবাদপত্রের দফতরে হিন্দু সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বরিশাল জেলার একটি সংবাদপত্রের দফতর থেকে এক হিন্দু…

ByByNews Desk Sep 12, 2026

বদলে যাওয়া বিশ্বশক্তির সমীকরণের ‘জানালা’ ব্রিকস সম্মেলন: মার্কিন সংবাদমাধ্যম

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত বিশ্বব্যবস্থা, চাপের মুখে থাকা কূটনৈতিক জোট, বিভিন্ন আঞ্চলিক সংঘাত এবং আমেরিকা ও চিনের…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top