News Flash

  • Home
  • খেলা
  • Cricket:শাহীন আফ্রিদিকে নিয়েই টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করল পাকিস্তান
Image

Cricket:শাহীন আফ্রিদিকে নিয়েই টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করল পাকিস্তান

ইসলামাবাদ, ১৫ সেপ্টেম্বর (হি.স. ): আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল পাকিস্তান । ১৫ সদস্যের মূল দলে ঠাঁই পেয়েছেন শাহীন আফ্রিদি। বাম হাতী এই পেসার সুস্থ হওয়ায় তাঁকে নিয়েই দল ঘোষণা করল পিসিবি। এছাড়া স্ট্যান্ড-বাই হিসেবে দোলে রাখা হয়েছে আরও তিনজনকে ।

আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা। আগামী অক্টোবর থেকেই শুরু হয়ে যাবে টি-২০ বিশ্বকাপ। সেই কারণে অধিকাংশ দেশ তাদের বিশ্বকাপ দল ঘোষণা করেছে। বৃহস্পতিবার দল ঘোষণা করল পাকিস্তানও । চোটের কারণে এশিয়া কাপে খেলতে পারেনি শাহীন আফ্রিদি। বাম হাতী এই পেসার সুস্থ হওয়ায় তাঁকে নিয়েই দল ঘোষণা করল পিসিবি। এশিয়া কাপে দুরন্ত পারফরম্যান্স করেছেন মহম্মদ রিজওয়ান। দায়িত্ববান ব্যাটারের মতো ভূমিকা পালন করতে দেখা গিয়েছে তাঁকে। অন্যদিকে অধিনায়কত্ব নিয়ে সমালোচনা হয়েছে বাবর আজমের। এদিকে এশিয়া কাপেও ভাল খেলতে পারেননি বাবর। কিন্তু তা সত্ত্বেও তাঁর উপরই দলের দায়িত্ব দেওয়া হয়েছে। এশিয়া কাপের পর বিশ্বকাপেও অধিনায়কত্ব সামলাবেন তিনি। তবে এশিয়া কাপে ভাল পারফরম্যান্স করলেও শহনাওয়াজ দহনিকে মূল দলে রাখেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাঁকে রাখা হয়েছে রিজার্ভে।

টি-২০ বিশ্বকাপের জন্য ঘোষিত পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলী, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মহম্মদ হাসনাইন, মহম্মদ নওয়াজ, মহম্মদ রিজওয়ান, মহম্মদ ওয়াসিম জুনিয়র , নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ এবং উসমান কাদির।

স্ট্যান্ড-বাই: ফখর জামান, মহম্মদ হারিস এবং শাহনওয়াজ দাহানি।

Releated Posts

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top