News Flash

  • Home
  • খেলা
  • Judo Competition:পশ্চিম জেলা স্কুল সাঁতার, জুডো প্রতিযোগিতা শুক্রবার
Image

Judo Competition:পশ্চিম জেলা স্কুল সাঁতার, জুডো প্রতিযোগিতা শুক্রবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর।। পশ্চিম জেলাভিত্তিক স্কুলস্তরীয় সাঁতার প্রতিযোগিতা হবে রাইমা সুইমিং পুলে। বাধারঘাটস্থিত দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে। পশ্চিম জেলা স্তরের বালক বালিকা উভয় বিভাগের অনূর্ধ্ব ১৪, ১৭ ও ১৯ বছর গ্রুপের সাঁতারুরা অংশ নেবে। আগামীকাল বেলা দশটা থেকে প্রতিযোগিতা শুরু হবে। এদিকে, পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে পশ্চিম জেলা স্তরীয় জুডো প্রতিযোগিতা হবে দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সের জুডো ইনডোর হলে। বালক বালিকায় উভয় বিভাগের প্রতিযোগিতাও শুরু হবে বেলা ১০টা থেকেই। তবে এর আগে বর্ণাঢ্য এক অনুষ্ঠানে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। বাধারঘাট স্টেট স্পোর্টস কমপ্লেক্সে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সভাধিপতি অন্তরা সরকার দেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা। এছাড়া, বিশেষ ও সম্মানিত অতিথি হিসেবে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের সচিব পাইমং মগ, ত্রিপুরা স্পোর্টস স্কুলের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শান্তনু সূত্রধর, স্পোর্টস সেল-এর চেয়ারম্যান কমল দে, প্রাক্তন স্পোর্টস অফিসার ও অ্যাথলেটিক্স কোচ স্বপন সাহা প্রমূখ উপস্থিত থাকবেন। পৌরহিত্য করবেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের ইয়ুথ প্রোগ্রাম অফিসার কৃষ্ণকান্ত ভট্টাচার্য। তবে অ্যাথলেটিক্স ইভেন্টের প্রতিযোগিতা হবে ১৯ সেপ্টেম্বর রানির বাজার দ্বাদশ শ্রেণী স্কুল মাঠে। উল্লেখ্য, এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি চূড়ান্ত। পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের জয়েন্ট সেক্রেটারি অপু রায় এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।

Releated Posts

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, বললেন— ‘ব্রাজিলের জন্য রক্ত, জীবন সবই দিয়েছি’

সান্তোস, ২৯ জুলাই (আইএএনএস): ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৬ বছরেরও বেশি…

ByByNews Desk Jul 29, 2026

সিডব্লিউজি ২০২৬-এ গুলবীর ও হরজিন্দরকে অভিনন্দন রাষ্ট্রপতি মুর্মুর, বললেন ‘ভারতের গর্ব’

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ রুপোর পদক জয়ী দীর্ঘ দূরত্বের দৌড়বিদ গুলবীর সিং এবং ভারোত্তোলক…

ByByNews Desk Jul 29, 2026

মায়ের সঙ্গেই প্রথম সুখবর ভাগ করে নিলাম, তবে দীর্ঘদিন বাড়ির বাইরে থাকায় তিনি একটু অভিমান করেছিলেন: রুপোজয়ী হরজিন্দর কৌর

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ মহিলাদের ৬৯ কেজি ভারোত্তোলনে রুপো জয়ের পর প্রথমেই মাকে ফোন করেছিলেন…

ByByNews Desk Jul 29, 2026

কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতে কর্নাটকের শিলপাকে অভিনন্দন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর

বেঙ্গালুরু, ২৮ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসে মহিলাদের এফ-৫৭ শটপুট ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করায়…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top