News Flash

  • Home
  • খেলা
  • Football:জয়কিষান, মঙ্গলের জোড়া গোল জয়ে ফিরলো ভারতরত্ন সংঘ
Image

Football:জয়কিষান, মঙ্গলের জোড়া গোল জয়ে ফিরলো ভারতরত্ন সংঘ

ভারতরত্ন – ৬

উমাকান্ত – ১

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর।। ভারতরত্নের কাছে বিধ্বস্ত হয়েছে উমাকান্ত কোচিং সেন্টার। দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে ভারতরত্ন সংঘ। পক্ষান্তরে, প্রথম ম্যাচে পরাজয়ের স্বাদ পেতে হয়েছে উমাকান্ত কোচিং সেন্টারকে। গ্রুপ লিগে আরও তিনটি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে হারের পেছনে কোথায় ভুল ত্রুটি রয়েছে সেটা পর্যালোচনা করে দেখা আবশ্যক। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত ঘরোয়া সি-ডিভিশন ক্লাব লীগ ফুটবলের অষ্টম ম্যাচ। ভারতরত্ন সংঘ বনাম উমাকান্ত কোচিং সেন্টারের খেলা ছিল। নরসিংগড়ের পঞ্চায়েত গ্রাউন্ডে। বিকেলে দিনের একমাত্র ম্যাচে ভারতরত্ন সংঘ ৬-১ গোলের ব্যবধানে দুর্দান্ত জয় পেয়েছে। প্রথম ম্যাচে সাই স্যাগের বিরুদ্ধে হারটা তাদের এখনো ভাবিয়ে তুলছে। বলা বাহুল্য, আজকের ম্যাচে প্রথমার্ধে বিজয়ী দল ২-১ গোলে এগিয়ে ছিল। ভারতরত্ন সংঘের জয় কিষান দেববর্মা ও মঙ্গলসিং দেববর্মা দুটি করে গোল করেছে। ইন্দ্রজিৎ দেববর্মা পেয়েছে একটি গোল। আরেকটি গোল এসেছে আত্মঘাতী হিসেবে। খেলার পনেরো মিনিটের মাথায় জয় কিষান দেববর্মার গোলে ভারতরত্ন লিড নেয়। পাঁচ মিনিট বাদে উমাকান্ত কোচিং সেন্টারের সিয়াম থানা ডারলং গোলটি শোধ করে খেলায় সমতায় ফিরিয়ে আনে। প্রথমার্ধের খেলার অন্তিম সময়ে মঙ্গল সিং দেববর্মার গোলে ভারতরত্ন ২-১এ লিড পায়। দ্বিতীয়ার্ধ শুরুতেই আত্মঘাতী একটি গোলে উমাকান্ত আরো একটু পিছিয়ে যায়। দু মিনিট বাদে জয় কিষান তার দ্বিতীয় গোলটি করে ব্যবধান বাড়িয়ে চার-এক করে নেয়। পরবর্তী সময়ের দু’দলের আক্রমণাত্মক লড়াই চলতে থাকলে আধ ঘন্টা সময়ের মধ্যে কেউ গোল করতে পারেনি। ৭৩ মিনিটের মাথায় ভারতরত্ন সংঘের ইন্দ্রজিৎ দেববর্মা একটি গোল করে এবং তিন মিনিট বাদে মঙ্গলসিং দেববর্মা তার দ্বিতীয় গোলটি এবং দলের পক্ষে ষষ্ঠ গোল হয়। প্রথমার্ধের খেলায় খেলোয়ারদের মধ্যে একটু রাফ-এন্ড-টাফ লড়াই চলতে থাকলে রেফারী দু’দলের দুজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করাতে বাধ্য হন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি শিবজ্যোতি চক্রবর্তী, হরি শর্মা, সুকান্ত দত্ত ও তাপসী পাল। দিনের খেলা: ব্লাডমাউথ ক্লাব বনাম বিবেকানন্দ ক্লাব। বিকেল তিনটায় নরসিংগড়ের পঞ্চায়েত গ্রাউন্ডে।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top