News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Road Block:রাস্তা সংস্কারের দাবীতে বড়জলায় অবরোধ এলাকাবাসীর
Image

Road Block:রাস্তা সংস্কারের দাবীতে বড়জলায় অবরোধ এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর : ফের রাস্তা সংস্কারের দাবীতে পথ অবরোধ এলাকাবাসীদের৷ ঘটনাস্থলে পৌঁছান এলাকার বিধায়ক৷ দ্রুত উদ্যোগ গ্রহনের আশ্বাস পেয়ে অবরোধ মুক্ত হয় রাস্তা৷ ঘটনা বড়জলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঁঠালতলী থেকে নবগ্রাম যাওইয়ার রাস্তায়৷ 

ঘটনার বিবরণে প্রকাশ, এলাকার রাস্তাটিতে প্রায়শই জল জমে থাকে৷ সামান্য বৃষ্টিতেই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে৷ এলাকাবাসীর অভিযোগ বিগত তিন বছর ধরে এই এলাকায় জল জমছে৷ স্থানীয় এক ব্যক্তি এলাকায় যে ড্রেইন ছিল সেই জায়গাটি ক্রয় করার পর ড্রেইনটি মাটি দিয়ে ভরাট করেছে৷ যার ফলে এলাকায় দীর্ঘ দিন ধরে রাস্তায় জল জমছে৷ 

এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন এলাকার বিধায়ক ডাঃ দিলিপ কুমার দাস৷ তিনি বলেন, রাস্তাটি মেরামতের জন্য সরকার যাবতীয় ব্যবস্থা গ্রহন করেছে৷ কিন্তু স্থানীয় কোনও এলাকাবাসী ড্রেইনের জন্য জায়গা দিতে নারাজ৷ যার দরুন এই এলাকায় ড্রেইন তৈরি করা সম্ভব হচ্ছে না৷ তাই স্থানীয়রা সহযোগিতা না করলে রাস্তাটি মেরামত সম্ভব নয় বলে অভিমত বিধায়কের৷

Releated Posts

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026

খোয়াইয়ের লালছড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াইয়ের লালছড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়াই বিজেপি…

ByByReshmi Debnath Sep 13, 2026

মান্দাইয়ে ১৫ ভিলেজ কমিটিতে ভোট, প্রস্তুতি খতিয়ে দেখতে ১৫ সেপ্টেম্বর মক পোল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top