কংগ্রেস নেতা ডি কে শিবকুমারকে সমন ইডি-র, জানালেন সহযোগিতা করতে প্রস্তুত

বেঙ্গালুরু, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : কর্ণাটক কংগ্রেসের প্রদেশ সভাপতি ডি কে শিবকুমার বৃহস্পতিবার জানিয়েছেন, তিনি হাজিরা দেওয়ার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর থেকে নতুন করে সমন পেয়েছেন। শিবকুমার জানিয়েছেন, তিনি এজেন্সির সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত। শুধু আক্ষেপ প্রকাশ করে জানিয়েছেন, সাংবিধানিক ও রাজনৈতিক দায়িত্ব পালনের সময় সমন পাঠানো হয়েছে।

ডি কে শিবকুমার বৃহস্পতিবার টুইট করে জানিয়েছেন, কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’ কয়েকদিনের মধ্যেই কর্ণাটকে প্রবেশ করতে চলেছে, পাশাপাশি কর্ণাটক বিধানসভার অধিবেশনও চলছে। এই সময়ে তাঁকে সমন পাঠানো হেনস্থার মতোই বলে অভিযোগ করেছেন ডি কে শিবকুমার।