News Flash

  • Home
  • বিদেশ
  • প্রয়াত রানিকে শ্রদ্ধা জানাতে ওয়েস্টমিনস্টারে তিন মাইলের বেশি দীর্ঘ সারি
Image

প্রয়াত রানিকে শ্রদ্ধা জানাতে ওয়েস্টমিনস্টারে তিন মাইলের বেশি দীর্ঘ সারি

লন্ডন, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : ব্রিটেনের ওয়েস্টমিনস্টার হলে রাখা সদ্যঃপ্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন হাজারো মানুষ। এরই মধ্যে শ্রদ্ধা জানাতে আসা মানুষের সারি তিন মাইলের বেশি দীর্ঘ হয়েছে। স্থানীয় সময় বুধবার বিকেল ৫টায় কফিনটি লন্ডনের ওয়েস্টমিনস্টার হলে আনার পর লায়িং-ইন-স্টেটে (রানির মুখবদ্ধ কফিন) রাখা হয়। মুখবদ্ধ কফিনটি ১৪ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে ১৯ সেপ্টেম্বর সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত সাড়ে ৪ দিন শ্রদ্ধা নিবেদনের জন্য প্রায় ২৪ ঘণ্টাই উন্মুক্ত থাকবে। এর পর সমাহিত করা হবে রানিকে।

রানির মুখবন্ধ কফিনটি ওয়েস্টমিনস্টার প্যালেসে ওয়েস্টমিনস্টার হলের ভেতরে একটি উঁচু ভিত্তি ক্যাটাফাল্কের ওপর রাখা হয়েছে। এই ভিত্তিটি পার্লামেন্ট হাউস নামেও পরিচিত। ধীর পায়ে ক্যাটাফাল্ক পার হওয়ার মধ্য দিয়ে সর্বস্তরের মানুষ কফিনে শ্রদ্ধা জানাচ্ছেন। শ্রদ্ধা জানাতে আসা মানুষের সারি ওয়েস্টমিনস্টার হল থেকে টেমস নদীর দক্ষিণ কূল ঘেঁষে লন্ডন ব্রিজ পর্যন্ত প্রায় তিন মাইলের বেশি দীর্ঘ হয়েছে। সেই সঙ্গে শ্রদ্ধা জানাতে হাইড পার্কে তোপধ্বনি দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢল সামাল দিতে প্রস্তুতিও রয়েছে।
এর আগে বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লস ও রাজপরিবারের অন্য সদস্যরা রানির কফিন গ্রহণ করেন। স্কটল্যান্ড থেকে রানির কফিন আসা উপলক্ষে প্রবল বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় সারিবদ্ধভাবে হাজারো মানুষ অবস্থান করছিলেন। ঐতিহাসিক মুহূর্তটির সাক্ষী হতে বুধবার রানির কফিনবাহী গাড়ি দেখতে রাস্তার দুই পাশে দাঁড়িয়েছিলেন শোকাহত হাজারো মানুষ।
সোমবার হতে যাওয়া রানির শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত থাকবেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেক বিশ্বনেতাই। তবে রাশিয়া, বেলারুশ ও মায়ানমারের নেতাদের শেষকৃত্যের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি।গত বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে নিজ প্রাসাদ স্কটিশ বালমোরাল দুর্গে রানি দ্বিতীয় এলিজাবেথ শেষ নিশ্বাস ত্যাগ করেন

Releated Posts

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

বহুমুখী সহযোগিতা আরও জোরদারে সম্মত ভারত ও পাপুয়া নিউ গিনি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): উন্নয়ন অংশীদারিত্ব, রাজনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়-সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে…

ByByNews Desk Jun 13, 2026

বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসা ও চাঁদাবাজি বৃদ্ধি নিয়ে উদ্বেগ, দ্রুত পদক্ষেপের দাবি সংখ্যালঘু অধিকার সংগঠনের

ঢাকা, ১৩ জুন (আইএএনএস): বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসা, চাঁদাবাজি এবং বিশেষ করে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে চলা বিভিন্ন…

ByByNews Desk Jun 13, 2026

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিওর পর বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক

ওয়াশিংটন, ১৩ জুন (আইএএনএস): স্পেস প্রযুক্তি সংস্থা ইলন মাস্ক-এর নেতৃত্বাধীন স্পেসএক্স-এর রেকর্ড গড়া শেয়ারবাজারে আত্মপ্রকাশের (আইপিও) পর বিশ্বের…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top