News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিনামূল্যে প্রাতরাশ প্রকল্পের সূচনা করলেন স্ট্যালিন, বললেন আর্থিক সঙ্কটেও বন্ধ হবে না এই স্কিম
Image

বিনামূল্যে প্রাতরাশ প্রকল্পের সূচনা করলেন স্ট্যালিন, বললেন আর্থিক সঙ্কটেও বন্ধ হবে না এই স্কিম

চেন্নাই, ১৫ সেপ্টেম্বর (হি.স.): ডিএমকে দলের প্রতিষ্ঠাতা আন্না দুরাইকে জন্মবার্ষিকীর শ্রদ্ধা নিবেদন করে বিনামূল্যে প্রাতরাশ প্রকল্পের সূচনা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। বৃহস্পতিবার সকালে বিনামূল্যে প্রাতরাশ প্রকল্পের সূচনা করার পর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন আশ্বাস দিয়েছেন, আর্থিক সঙ্কটেও বন্ধ হবে না এই প্রকল্প।

বৃহস্পতিবার সকালে ডিএমকে দলের প্রতিষ্ঠাতা আন্না দুরাইকে জন্মবার্ষিকীর শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তিনি জানান, বিনামূল্যে প্রাতরাশ প্রকল্পের উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত।
স্ট্যালিন এদিন বলেছেন, প্রথম পর্যায়ে ১ লক্ষ ১৬ হাজার শিক্ষার্থীকে সকালের খাবার দেওয়া হবে। আমি সবাইকে আশ্বস্ত করছি যে এই স্কিমটি আরও বিস্তৃত করা হবে। এই প্রকল্পকে কেউ বিনামূল্যে ভাববেন না, এমনটা করা সরকারের দায়িত্ব। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন আরও বলেছেন, খাবারের প্রয়োজনে কোনও দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে যেন স্কুল ছাড়তে না হয়। সরকার যতই অর্থনৈতিক সঙ্কটের মুখোমুখি হোক না কেন, এই প্রকল্পটি বন্ধ করা উচিত নয়… আমি সমস্ত সরকারী কর্মকর্তাদের কাছে এই স্কিমটি বাস্তবায়ন করার জন্য অনুরোধ করছি, ঠিক যেভাবে আপনারা নিজেদের সন্তানদের খাবার দেন।

Releated Posts

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির তলব এড়ালেন ভীণা বিজয়ন, চাইলেন আরও সময়

কোচি, ১১ জুন (আইএএনএস): খনিজ সংস্থা সিএমআরএল-এর তথাকথিত ‘মাসাপ্পাডি’ (মাসিক অর্থপ্রদান) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Jun 11, 2026

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top