News Flash

  • Home
  • দিনের খবর
  • Begusarai:বেগুসরাইতে বন্দুকবাজের হানা, ৩০ কিমি রাস্তায় চলল গুলি, মৃত এক
Image

Begusarai:বেগুসরাইতে বন্দুকবাজের হানা, ৩০ কিমি রাস্তায় চলল গুলি, মৃত এক

বেগুসরাই, ১৪ সেপ্টেম্বর (হি.স.): বিহারের বেগুসরাইতে বাইকে চেপে এসে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। গুলি মৃত্যু হয়েছে একজনের। আহত হয়েছেন আরও ১১ জন। এই ঘটনায় গাফিলতির অভিযোগে ইতিমধ্যেই সাতজন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। গুলিচালনার প্রতিবাদে সরব হয়েছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী ও বেগুসরাইয়ের সাংসদ গিরিরাজ সিং বুধবার এই ঘটনায় আহতদের সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে।

মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ আচমকাই একটি বাইকে চেপে আসে দু’জন যুবক। ব্যস্ত সময়ে বাজারে উপস্থিত জনতার দিকে তাক করে গুলি ছুঁড়তে থাকে তারা দু’জন। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান স্থানীয় মানুষজন। প্রাণভয়ে পালাতে থাকেন তাঁরা। দোকান খোলা রেখেই বিক্রেতারাও পালিয়ে যান। ঘটনাস্থলেই গুলি লেগে মৃত্যু হয় একজনের। আহত অবস্থায় ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পরে প্রায় ৩০ কিলোমিটার রাস্তা গুলি চালাতে চালাতে পালিয়ে গিয়েছে দুই আততায়ী। এখনও পর্যন্ত তাদের ধরতে পারেনি পুলিশ। ইতিমধ্যেই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। পুলিশের তরফে বলা হয়েছে, যথেষ্ট পরিমাণে নজরদারি থাকা সত্ত্বেও এই ঘটনা ঘটেছে। কাজে গাফিলতির অভিযোগে অবিলম্বে সাতজন পুলিশ আধিকারিকদের সাসপেন্ড করা হয়েছে।

Releated Posts

রাজনৈতিক পরিচয়ের কারণে উচ্ছেদ নয়: কলকাতা হাইকোর্টের গুরুত্বপূর্ণ রায়

কলকাতা, ১৪ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কাউকে তার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে উচ্ছেদ করা যাবে…

ByByTaniya Chakraborty May 14, 2026

ভোটব্যাঙ্ক রাজনীতির জন্যই ইউসিসির বিরোধিতা করছে কংগ্রেস: অসম বিজেপি সভাপতি দিলীপ সাইকিয়া

গুয়াহাটি, ১৪ মে (আইএএনএস): অসমে প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি) কার্যকর করার বিরোধিতা কংগ্রেস…

ByByTaniya Chakraborty May 14, 2026

ভোজপুর–বক্সার এমএলসি উপনির্বাচনে আরজেডির জয়, মুখ্যমন্ত্রী চৌধুরীর আমলে এনডিএর প্রথম নির্বাচনী ধাক্কা

পাটনা, ১৪ মে (আইএএনএস): বিহারের রাজনীতিতে গুরুত্বপূর্ণ মোড় এনে ভোজপুর–বক্সার স্থানীয় কর্তৃপক্ষ কেন্দ্রের বিধান পরিষদ উপনির্বাচনে এনডিএ প্রথম…

ByByTaniya Chakraborty May 14, 2026

দেওয়াসে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত একাধিক; ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভোপাল/দেওয়াস, ১৪ মে (আইএএনএস): মধ্যপ্রদেশের দেওয়াস জেলার টঙ্ককালা এলাকায় একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে একাধিক মানুষের মৃত্যু হয়েছে।…

ByByTaniya Chakraborty May 14, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top