News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Road Block:প্রধান শিক্ষক বদলীর প্রতিবাদে স্কুলে তালা দিয়ে কৈলাসহরে পথ অবরোধ ছাত্রছাত্রীদের
Image

Road Block:প্রধান শিক্ষক বদলীর প্রতিবাদে স্কুলে তালা দিয়ে কৈলাসহরে পথ অবরোধ ছাত্রছাত্রীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর :  আবারও সুকলের শিক্ষক বদলির প্রতিবাদে স্কুল তালাবন্ধী করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন ছাত্রছাত্রীদের৷ ঘটনা কৈলাসহরের ধনবিলাশ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে৷ ঘটনাস্থলে কৈলাসহর থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে৷

বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা জানায় যে ৭ জন শিক্ষকের উপর নির্ভর করে বিদ্যালয়ের পঠন-পাঠন চলছে৷ সাতজন শিক্ষকের মধ্যে মাত্র দুইজন বিষয় শিক্ষক রয়েছে৷ এছাড়াও বিভিন্ন সমস্যায় জর্জরিত বিদ্যালয়টি৷ স্কুলে এত সমস্যা থাকা সত্ত্বেও স্কুলের প্রধানশিক্ষক তরুনকান্তি চাকমা স্কুলটি সুন্দরভাবে চালিয়ে যাচ্ছেন বলে ছাত্র ছাত্রীরা জানায়৷ এমতাবস্থায় সম্প্রতি স্কুলের প্রধানশিক্ষক তরুন কান্তি চাকমাকে অন্যত্র বদলীর সংবাদে ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাতে থাকে৷ অথচ স্কুলের প্রধানশিক্ষক তরুন কান্তি চাকমাকে অন্যত্র বদলী করলেও স্কুলে নতুন করে কোনো প্রধানশিক্ষক দেওয়া হয়নি৷

এরই প্রতিবাদে  বুধবার সকালে স্কুল তালাবন্ধী করে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা৷ সকাল সাড়ে পাঁচটায় স্কুল তালাবন্দী করলেও দুপুর একটা অব্দি দপ্তরের কোনো আধিকারিক স্কুলে না আসায় স্কুলের ছাত্র ছাত্রীরা গ্রামে বিক্ষোভ মিছিল করে নতুনবাজার চৌমুহনীতে এসে কৈলাসহর-কুমারঘাট রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে৷ যদিও দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর উচ্চপদস্থ আধিকারিকদের আশ্বাসে রাস্তা অবরোধ মুক্ত করে ছাত্র ছাত্রীরা৷

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন রাজ্যপালের

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয় আগরতলায়।…

ByByReshmi Debnath Oct 2, 2026

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top