News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Jitendra Chowdhury:বিজেপি সরকারের আয়ু বেশী দিন নেই : জিতেন্দ্র চৌধুরী
Image

Jitendra Chowdhury:বিজেপি সরকারের আয়ু বেশী দিন নেই : জিতেন্দ্র চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর : বামুটিয়া ব্লকে দশ দফা দাবিতে ডেপুটেশন ও স্মারকলিপির প্রদান করেছে সিপিআইএম৷ সিপিআইএম বামুটিয়া অঞ্চল কমিটির পক্ষ থেকে এই ডেপুটেশন প্রদান করা হয়৷ দুর্গা বাড়ি বাজার থেকে মিছিল করে ব্লক অফিস সংলগ্ণ স্থানে সমবেত হয়ে সেখান থেকে এক প্রতিনিধি দল ব্লক আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেন৷ 

প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই এদিন সিপিআইএমের পক্ষ থেকে এই ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়৷ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, পবিত্র কর , দিলীপ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ এদিন আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী কেন্দ্র এবং রাজ্য বিজেপি সরকারের কাজ কর্মের তীব্র সমালোচনা করেন৷ তিনি বলেন এই সরকার দুর্নীতিতে সিদ্ধ হস্ত৷ এই সরকারের আয়ু আর বড়জোর পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস রয়েছে বলে তিনি মন্তব্য করেন৷ 

দুর্নীতি পরায়ন এই সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য প্রতিবাদ বিক্ষোভ আন্দোলনের শামিল হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী৷ রাজ্যের শাসক দলের পায়ের তোলার মাটি হারিয়ে গেছে বলে উল্লেখ করে জিতেন্দ্র চৌধুরী বলেন সে কারণেই তারা সন্ত্রাসের আশ্রয় নিয়েছে৷ মানুষকে ভয়-ভীতি প্রদর্শন ও সন্ত্রাসে চালিয়ে নির্বাচনে জয়ী হওয়া যাবে না বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন৷ বিরোধীদল সিপিআইএমের রাজনৈতিক কর্মসূচি বানচাল করার জন্য তারা পুলিশকে লেলিয়ে দিয়ে তামাশা দেখছে বলেও তিনি উল্লেখ করেন৷ এটি শাসক দলের দুর্বলতা৷ রাজ্যের মানুষ সবকিছু দেখছে৷ আসন্ন বিধানসভা নির্বাচনে জনগণ তাদেরকে যোগ্য জবাব দেবেন বলেও তিনি উল্লেখ করেন৷ সিপিআইএম রাজ্য সম্পাদক বলেন ডাবল ইঞ্জিন যদি সঠিকভাবে কাজ করতো তাহলে এভাবে সন্ত্রাস করে ক্ষমতা দখলের জন্য মরিয়া হতে হত না৷ এই সরকারের আয়ু আর বেশি দিন নেই বলেও তিনি অবিমা ব্যক্ত করেন৷

Releated Posts

কেন্দ্রীয় মন্ত্রী এবং ত্রিপুরার কৃষি মন্ত্রীর  হাত ধরে ত্রিপুরা কুইন আনারসের  বায়ার-সেলার মিটে রেকর্ড সাফল্য

আগরতলা, ২৮ জুন: ত্রিপুরার আনারস শিল্পে এক বড় সাফল্যের ইঙ্গিত হিসেবে, ত্রিপুরা কুইন আনারস গ্লোবাল ফেস্টিভ্যাল ২০২৬-এর দ্বিতীয়…

ByByReshmi Debnath Jun 28, 2026

আগরতলা বিমানবন্দর এলাকা থেকে আরও ৪ বাংলাদেশি আটক, মোট গ্রেপ্তার ৮

আগরতলা, ২৮ জুন: ত্রিপুরা পুলিশের হাতে আরও চার বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হয়েছে। শনিবার আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর…

ByByReshmi Debnath Jun 28, 2026

দিল্লিতে গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালে ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ জুন: নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও অনুষ্ঠান…

ByByReshmi Debnath Jun 28, 2026

মহিলাদের নিরাপত্তা নিয়ে সরব প্রদেশ মহিলা কংগ্রেস, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদত্যাগ ও বিচার বিভাগীয় তদন্তের দাবি

আগরতলা, ২৮ জুন: রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণ, যৌন হেনস্তা এবং নারীদের নিরাপত্তাহীনতার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 28, 2026
Scroll to Top